images

বিনোদন

মারা গেছেন প্রখ্যাত টিভি অভিনেতা খালিদ হাফিজ

মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬ , ০৫:৪৩ পিএম

পাকিস্তানের প্রখ্যাত টেলিভিশন অভিনেতা খালিদ হাফিজ খান মারা গেছেন। সোমবার (২৬ জানুয়ারি) দিবাগত রাত দেড়টায় ইসলামাবাদে মৃত্যু হয়েছে তার। 

প্রবীণ এ অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে দেশটির শোবিজ ইন্ডাস্ট্রিতে।

সংবাদমাধ্যম এক্সপ্রেস টিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, খালিদ হাফিজের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ইন্ডাস্ট্রির তারকারা। সহ-অভিনেতা বুশরা আনসারি ও নওমান মাসুদ-সহ অনেকেই সোশ্যাল মিডিয়ায় শোকবার্তা দিয়েছেন।

জানা গেছে, পিটিভির সিরিজ ‘গেস্ট হাউজ’-এ শামীমের চরিত্রে অভিনয়ের জন্য ব্যাপকভাবে পরিচিত ছিলেন। সিরিজটি ছিল চ্যানেলের প্রযোজনাগুলোর মধ্যে অন্যতম একটি।

আরও পড়ুন
01

কাজলের ‘রহস্যময়’ বার্তা

তার অভিনীত অন্যান্য কাজের মধ্যে রয়েছে ‘সিলসিলে’ এবং ‘নিশান-ই-হায়দার: ক্যাপ্টেন মোহাম্মদ সারওয়ার শহিদ’র মতো দীর্ঘ নাটক। পরিবারের সদস্যদের সঙ্গে ইসলামাবাদ থাকতেন খালিদ হাফিজ।

আরটিভি/কেআই