ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

কাজলের ‘রহস্যময়’ বার্তা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ০৫:২১ পিএম
কাজল মুখার্জি। ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বার্তা দিলেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কাজল মুখার্জি। ইঙ্গিতপূর্ণ সে পোস্ট আলোচনা তৈরি করেছে নেটদুনিয়ায়।

সম্প্রতি কাজল তার ফেসবুকে ৪টি নতুন ছবি আপলোড করেন। ছবিতে বিস্কিট রংয়ের ওয়েস্টার্ন পোশাকে মোহনীয় রূপে ধরা দেন তিনি।

তবে ক্যাপশনে কিছুটা রহস্য জুড়ে দেন অভিনেত্রী। লেখেন, প্রতিদিনই আমার প্রশ্নবিদ্ধ ব্যক্তিরা সম্পূর্ণরূপে হতবাক হন।

এরপরই নায়িকার পোস্টের মন্তব্যের ঘরে মতামত জানাতে শুরু করেন ভক্তরা। একজন লেখেন, সুখী থাকো, প্রতিদিনই সৌভাগ্য পাবে কাজল।

আরেকজন লেখেন, বিশ্বাস করো যে আসল সৌন্দর্য হলো সৎ, বাস্তব এবং ক্ষমাহীনভাবে নিজের মতো থাকা।

১৯৯২ সালে ‘বেখুদি’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বলিউডে পা রাখেন কাজল মুখার্জি। তবে আকাশ ছোঁয়া জনপ্রিয়তা পান বলিউড মেগাস্টার শাহরুখ খানের সঙ্গে জুটি গড়ে। ক্যারিয়ারে সাতটি ফিল্মফেয়ার পুরস্কারসহ অসংখ্য পুরস্কার অর্জন করেছেন কাজল।

আরও পড়ুন

এ অভিনেত্রীর জনপ্রিয় সিনেমাগুলোর মধ্যে রয়েছে দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে, কুছ কুছ হোতা হ্যায়, কাভি খুশি কাভি গাম, বাজিগর, করন অর্জুন, ইশক, পেয়ার কিয়া তো ডারনা কিয়া, ফানাহ ইত্যাদি।

আরটিভি/কেআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রথম দিনেই রজনীকান্তের জেলার ২-এর বাজিমাত
রজনীকান্ত অভিনীত নতুন সিনেমা ‘জেলার ২’ মুক্তির প্রথম দিনেই বিশ্বব্যাপী বক্স অফিসে ১২৫ কোটি রুপির বেশি আয় করেছে। তবে দুর্দান্ত সূচনা সত্ত্বেও ভারতের বাজারে অভিনেতার আগের ছবি ‘কুলি’র উদ্বোধনী দিনের আয়ের রেকর্ড ভাঙতে পারেনি সিনেমাটি।
প্রথম দিনেই রজনীকান্তের জেলার ২-এর বাজিমাত
৪শ পরিবারের এক বছরের খাবারের দায়িত্ব নিলেন রাশমিকা মান্দানা
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা ৪০০টি পরিবারের এক বছরের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর খরচ বহনের উদ্যোগ নিয়েছেন।
৪শ পরিবারের এক বছরের খাবারের দায়িত্ব নিলেন রাশমিকা মান্দানা
মেয়ের ছবি প্রকাশ করে আবেগঘন বার্তা দিলেন অপূর্ব
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। এবার প্রথমবারের মতো ভক্তদের সামনে প্রকাশ করেছেন মেয়ে আনায়ার ছবি।
মেয়ের ছবি প্রকাশ করে আবেগঘন বার্তা দিলেন অপূর্ব
হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন নুসরাত
বালিতে দুর্ঘটনায় মেরুদণ্ডে চোট পাওয়ার পর অস্ত্রোপচার করাতে হয়েছিল বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচাকে। উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাইয়ে ফিরিয়ে আনা হয় তাকে।
হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন নুসরাত
আরটিভিতে আজ যা দেখবেন
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ যা দেখবেন
আরও পড়ুন
অনৈতিক কর্মকাণ্ডে জড়ালে আইনজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা: অ্যাটর্নি জেনারেল
‘এক পবিবারের একাধিক সদস্য সারের ডিলার হতে পারবেন না’
আবরার ফাহাদ হত্যার ঘটনাটি ফ্যাসিবাদের চরম উদাহরণ: অ্যাটর্নি জেনারেল
জামায়াত যা পারেনি, বিএনপি তা পেরেছে: অ্যাটর্নি জেনারেল