images

বিনোদন / আরটিভি

আরটিভিতে আজ (১ ফেব্রুয়ারি) যা দেখবেন

রোববার, ০১ ফেব্রুয়ারি ২০২৬ , ০২:১৪ পিএম

রোববার, ১ ফেব্রুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩২। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন-

দুপুর ২টা ১০ মিনিটে বাংলা ছায়াছবি ‘দুশমন দুনিয়া’। অভিনয় করেছেন মান্না, মৌসুমী প্রমুখ।

বিকেল ৫টা ৩০ মিনিটে দেখবেন বাংলায় ডাবিংকৃত থ্রিল ও রোমান্টিক তার্কিশ ধারাবাহিক নাটক ‘মোস্তফা’। রচনা- এথেম ওজিস্ক, পরিচালনা- চাগরি ভিলা লোস্ত্তভালি এবং ওসমান তাসি।

রাত ৮টায় ‘একক নাটক’।

রাত ৯টা ২০ মিনিটে প্রতি শুক্র, শনি ও রবি ধারাবাহিক নাটক ‘ভাইরাল পরিবার’। রচনা ও পরিচালনা: সুজিত বিশ্বাস।

অভিনয় করেছেন যাহের আলভী, আফজাল সুজন, সামান্তা পারভেজ, স্বর্ণলতা, আব্দুল্লাহ রানা, সায়কা আহমেদ, সাদ্দাম মাল, মাহমুদুল ইসলাম মিঠু, হারুন রশীদ বান্টি, লাবণ্য লিজা, হানিফ পালোয়ান, মাসুদ মহিউদ্দিন প্রমুখ।

রাত ১০টায় প্রতি শুক্র, শনি, রবি ও সোমবার ধারাবাহিক নাটক ‘ম্যানেজ মাস্টার’। রচনা ও পরিচালনা: সঞ্জিত সরকার।

অভিনয় করেছেন যাহের আলভী, সালহা খানম নাদিয়া, মুসাফির সৈয়দ বাচ্চু, নাবিলা বিনতে ইসলাম, ইফফাত আরা তিথি, আশরাফ সুপ্ত, মাইমুনা মম, তন্ময় সোহেল, ডাঃ এজাজুল ইসলাম, শামীমা নাজনীন মাসুম বাশার, প্রাণ রায়, নরেশ ভূইয়া, তাবাসসুম মিথিলা, সঞ্জীব আহমেদ, আরফান আহমেদ প্রমুখ।

আরও পড়ুন
Huda_Ovinetri031

নিজ ফ্ল্যাটে জনপ্রিয় অভিনেত্রী খুন

রাত ১০টা ৪৫ মিনিটে ‘রাতের সংবাদ’।

রাত ১২টা ১৫ মিনিটে টকশো ‘মনের কথা’।

রাত ১টায় ‘মধ্যরাতের সংবাদ’।

আরটিভি/কেআই