ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

নিজ ফ্ল্যাটে জনপ্রিয় অভিনেত্রী খুন

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ০৯:৫৪ এএম
অভিনেত্রী হুদা শারাউই। ছবি: সংগৃহীত

সিরিয়ার জনপ্রিয় ও প্রবীণ অভিনেত্রী হুদা শারাউই নিজ ফ্ল্যাটে খুন হয়েছেন। তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) অভিনেত্রীর মরদেহ তার নিজ ফ্ল্যাট থেকে উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওইদিনই ভোর ৫টা থেকে ৬টার দিকে খুন হন হুদা শারাউই। খবর দ্য নিউ আরবের।

আরও পড়ুন

সিরিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী ও রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল-ওয়াতানের দেওয়া তথ্যমতে, তাঁর মৃত্যুকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনার প্রধান সন্দেহভাজন তাঁর গৃহকর্মী। অভিনেত্রীর মৃত্যুর পর থেকেই তিনি পলাতক রয়েছেন। ঘটনার পরপরই সিরিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী বিষয়টি তদন্তে নেয় এবং মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে কাজ শুরু করে।

১৯৩৮ সালে জন্ম নেয়া অভিনেত্রী হুদা শারাউই নয় বছর বয়স থেকেই শোবিজে কাজ করা শুরু করেন। সিরিয়ার রেডিও প্রোগ্রাম বিশেষ করে ‘দ্য রুল অফ জাস্টিস’-এ অভিনয় করে জনপ্রিয়তা পান তিনি। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘বাব আল হারা’, ‘আহল এল রায়া’, ‘আহলাম আবু এল হানা’, ‘আইয়্যাম শামিয়া’, ‘আইলাত সাবাত নুজুম’ এবং ‘কিল্লাত জাওক ওয়া কাথরাত গালাবা’ ইত্যাদি।

ষাটের দশকে চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করলেও ছোট পর্দার অভিনেত্রী হিসেবে তারকা খ্যাতি পান। দীর্ঘ অভিনয় জীবনে দুইবার সিরীয় শিল্পী সমিতির সেরা অভিনেত্রীর সম্মাননা পেয়েছেন।

আরটিভি নিউজ/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আরটিভিতে আজ (২৪ সেপ্টেম্বর) যা দেখবেন
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (২৪ সেপ্টেম্বর) যা দেখবেন
মান্যতাকে সিঁদুর পরিয়ে আলোচনায় সঞ্জয় দত্ত
মুম্বাইয়ের জনপ্রিয় লালবাগচা রাজা মণ্ডপে স্ত্রী মান্যতা দত্তকে সঙ্গে নিয়ে হাজির হয়ে আলোচনায় বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত।
মান্যতাকে সিঁদুর পরিয়ে আলোচনায় সঞ্জয় দত্ত
মারা গেছেন জনপ্রিয় অভিনেতা জেমস
অস্কারজয়ী চলচ্চিত্র ‘দ্য স্টিং’-এর অভিনেতা জেমস স্লোয়ান আর নেই। গত ২২ জুলাই নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
মারা গেছেন জনপ্রিয় অভিনেতা জেমস
আরটিভিতে আজ (২৩ সেপ্টেম্বর) যা দেখবেন
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (২৩ সেপ্টেম্বর) যা দেখবেন
মা হারালেন রানি মুখার্জি
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ৭৫ বছর বয়সে মারা গেছেন তিনি। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে রানি মুখার্জির প্রযোজনা প্রতিষ্ঠান যশ রাজ ফিল্মস। তবে মৃত্যুর কারণ সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি।
মা হারালেন রানি মুখার্জি
আরও পড়ুন
দীপিকা-রণবীরের ঘরে এলো নতুন অতিথি
দ্বিতীয় বিয়েকে ‘সৌভাগ্য’ বললেন শবনম ফারিয়া
পরীমনির ওয়ালে ‘প্রথম ক্রাশ’এর ভিডিও, কীসে মুগ্ধ নায়িকা
দীঘির দিন শেষ, বললেন শাহরিয়ার নাজিম জয়