images

বিনোদন

যে ছবি শেয়ার করে স্মৃতিকাতর ফারুক

বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬ , ১২:৪৪ পিএম

দেশের নাট্যাঙ্গনের প্রিয়মুখ ফারুক আহমেদ। ক্যারিয়ারে অসংখ্য কালজয়ী নাটক উপহার দিয়েছেন এই অভিনেতা। তার নিপুণ অভিনয়, সরল বাচনভঙ্গি এবং প্রাঞ্জল ভাষার প্রয়োগ ভিন্ন মাত্রা জুগিয়েছে নাট্যাঙ্গনে। বহুমাত্রিক চরিত্রে কখনো সাবলীল সারল্য, কখনো হাস্যরস এবং কখনো ফুটে উঠেছে গ্রামীণ জীবন বাস্তবতার নিদারুণ দুঃখ কষ্ট।

আশির দশক থেকে অদ্যবধি ফারুক আহমেদ এক অনবদ্য অভিনেতার নাম। গুণী এই অভিনেতা সবথেকে বেশি আলোচিত হন নন্দিত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের বিভিন্ন নাটকে কাজ করার মাধ্যমে। 

সম্প্রতি সামাজিক মাধ্যমে ৩৩ বছর আগের এক স্মৃতি শেয়ার করে স্মৃতিকাতর হয়েছেন এই গুণী অভিনেতা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ৩৩ বছর আগের ছবি পোস্ট করেছেন ফারুক আহমেদ।

image

ছবিটিতে তার সঙ্গে দেখা যাচ্ছে স্ত্রী নাসরিনকে। ক্যাপশনে অভিনেতা লিখেছেন, আবার ৩৩ বছর আগের ছবি খুঁজে পেলাম। বিয়ের পর হানিমুন কক্সবাজারে।

স্মৃতির পাতায় ডুব দিয়ে ফারুক আহমেদ আরো লেখেন, তখন কে জানতো আমি আর নাসরিন হুমায়ূন আহমেদের ‘আজ রবিবার’ নাটকে মতি আর ফুলি হবো? জীবন এত ছোট ক্যানে?

আরও পড়ুন
01

শোবিজকে বিদায় জানালেন নওবা তাহিয়া

‘আজ রবিবার’ নাটকে ফারুক আহমেদ ‘মতি’ চরিত্রে এবং তার স্ত্রী নাসরিন ‘ফুলি’ চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন।

পর্দার সেই রসায়ন যে বাস্তবের দম্পতি থেকে উঠে এসেছিল, তা আজও অনেকের কাছে বিস্ময়ের। জীবন আর সময়ের দ্রুত বয়ে যাওয়া নিয়ে ফারুক আহমেদের এই হাহাকার স্পর্শ করেছে তার ভক্ত-অনুরাগীদেরও।

আরটিভি/কেআই