ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

শোবিজকে বিদায় জানালেন নওবা তাহিয়া

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৮ পিএম
নওবা তাহিয়া। ছবি: সংগৃহীত

তরুণ অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন শোবিজের সব কাজ থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে এই ঘোষণা দেন তিনি

নওবা তাহিয়া ফেসবুক পোস্টে বলেন, মিডিয়ায় চারটি সুন্দর বছর কাটানোর পর আমি সিদ্ধান্ত নিয়েছি এখান থেকে থামার। এই যাত্রাটা আমার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ছিল, স্মরণীয় ছিল, আর এর জন্য আমি আজীবন কৃতজ্ঞ থাকব।

এই মুহূর্তে আমি আমার দ্বীনের মধ্যে, নিজের ভেতরে, শেখার মধ্যে এবং যাদের সঙ্গে থাকলে ঘরের মতো অনুভূতি হয়-তাদের সঙ্গেই শান্তি খুঁজে পাচ্ছি। পড়াশোনা ও ব্যক্তিগত উন্নতিতে মনোযোগ দিতেই জীবনের এই অধ্যায়টা আমার কাছে এখন সবচেয়ে সঠিক মনে হচ্ছে।

তিনি বলেন, এখন থেকে আমার আর কোনো নতুন কাজ আসবে না-না নাটক, না টিভিসি, না ওটিটি প্ল্যাটফর্মে। আগে করা কিছু কাজ হয়ত সামনে প্রকাশ পেতে পারে, কিন্তু সেগুলোর সঙ্গে আমি আর যুক্ত থাকব না।

image

সবশেষে তিনি উল্লেখ করেন, হৃদয়ের গভীর থেকে আমাকে এতদিন যে ভালোবাসা ও সমর্থন দিয়েছেন-তার জন্য আমি কৃতজ্ঞ।

নওবা তাহিয়া হোসাইন বিটিভিতে ছোটবেলায় বাচ্চাদের অনুষ্ঠান ‘কাননে কুসুম কলি’-এর উপস্থাপনা করতেন। আবৃত্তিও করতেন তিনি।

আরও পড়ুন

বড় বেলায় এসে একই অনুষ্ঠানের ঘটনাক্রমে উপস্থাপনা করতে হয় তাকে। তার শৈল্পিক উপস্থাপনার কারণেই পরবর্তীতে বিটিভিরই সাপ্তাহিক নাটক ‘ফেরার গল্প’ নাটকে অভিনয় করেন বর্ষা চরিত্রে। তিনিই ছিলেন নাটকের প্রধান চরিত্র। কাজী নূরুল হুদা জাহাঙ্গীর রচিত ও সাহরিয়ার মোহাম্মদ হাসান প্রযোজিত এ নাটকটি প্রচারের পর নবাগত অভিনেত্রী হিসেবে বেশ আলোচনায় আসেন তিনি।

এরপর থেকে বিভিন্ন প্ল্যাটফর্মে অভিনয়শৈলী দেখিয়ে দর্শকের মন কেড়েছেন নওবা তাহিয়া।

আরটিভি/কেআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিবাহবার্ষিকীতে ডিভোর্স পেপার উপহার পেয়েছিলেন সেলিনা জেটলি
বলিউড অভিনেত্রী সেলিনা জেটলির ব্যক্তিগত জীবন ঘিরে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। অস্ট্রিয়ান হোটেল ব্যবসায়ী পিটার হাগের সঙ্গে দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য জীবনে বিচ্ছেদ, সন্তানদের থেকে দূরে থাকা এবং সম্পত্তি নিয়ে আইনি জটিলতায় কঠিন সময় পার করছেন অভিনেত্রী।
বিবাহবার্ষিকীতে ডিভোর্স পেপার উপহার পেয়েছিলেন সেলিনা জেটলি
নারীর শরীর নিয়ে প্রত্যাশা কখনোই শেষ হয় না: রাধিকা মদন
মা হওয়ার পর শরীরে পরিবর্তন আসায় সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রোলের শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ।
নারীর শরীর নিয়ে প্রত্যাশা কখনোই শেষ হয় না: রাধিকা মদন
কাজের আশায় অস্বস্তিকর অন্তরঙ্গ দৃশ্যেও রাজি হতেন লিনা হেডি
ক্যারিয়ারের শুরুর দিকে কাজ পাওয়ার আশায় নগ্নতা, চুম্বন ও অন্তরঙ্গ দৃশ্যের মতো অস্বস্তিকর পরিস্থিতিও মেনে নিতেন হলিউড অভিনেত্রী লিনা হেডি।
কাজের আশায় অস্বস্তিকর অন্তরঙ্গ দৃশ্যেও রাজি হতেন লিনা হেডি
ডিনার ডেটের ছবি প্রকাশ করে নেটিজেনদের ট্রলের শিকার কাঞ্চন-শ্রীময়ী
দ্বিতীয় সন্তানের জন্মের পর দুই সন্তানকে নিয়ে ব্যস্ত সময় কাটছে অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের। অন্যদিকে, সংসার ও সন্তানদের সামলানোর পাশাপাশি স্ত্রীকে সময় দিতেও ভোলেন না অভিনেতা কাঞ্চন মল্লিক।
ডিনার ডেটের ছবি প্রকাশ করে নেটিজেনদের ট্রলের শিকার কাঞ্চন-শ্রীময়ী
লালন সাঁইকে স্মরণে দেশজুড়ে আয়োজন, ঢাকায় বিশেষ অনুষ্ঠান
মরমি সাধক লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান (মৃত্যুবার্ষিকী) দিবস উপলক্ষে কুষ্টিয়া, ঢাকা ও দেশের বিভিন্ন বিভাগীয় শহরে স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
লালন সাঁইকে স্মরণে দেশজুড়ে আয়োজন, ঢাকায় বিশেষ অনুষ্ঠান
আরও পড়ুন
স্ত্রী ও মেয়েকে হত্যার পর আত্মহত্যা, শোকের ছায়া সান ফ্রান্সিসকো পুলিশ বিভাগে
যুক্তরাষ্ট্রে অবসরভাতা বৃদ্ধির পূর্বাভাস, কত ডলার বাড়বে জানাল সিটিজেনস লিগ
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ গ্রেপ্তার
অবসরপ্রাপ্ত লেফট্যানেন্ট কাজী গুলশান আরা গ্রেপ্তার