images

বিনোদন

হঠাৎ উধাও আলভীর প্রয়াত স্ত্রী ইকরার ফেসবুক আইডি, যা জানা গেল

সোমবার, ০২ মার্চ ২০২৬ , ০৮:১৪ পিএম

দাম্পত্য কলহ ও পরকীয়ার জেরে আত্মহত্যা করা অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইভনাথ খান ইকরাকে ময়মনসিংহের ভালুকার রানদিয়া গ্রামে নানাবাড়িতে দাফন করা হয়েছে। এর আগেই ইকরার মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ তুলে মামলা করা হয়েছে আলভীর বিরুদ্ধে। এরপর থেকেই হদিস মিলছে না এ অভিনেতার।

এরই মধ্যে সোমবার (২ মার্চ) দুপুরে জানা গেল, ইকরার ব্যবহার করা ফেসবুক আইডি হ্যাকড হয়েছে। বেলা একটার সময়ও তার ফেসবুক আইডি সচল ছিল। হঠাৎ দেড়টার দিকে ইকরার বান্ধবীদের একজন সামিয়া আলম টের পান, ইকরার আইডি হ্যাক হওয়ার বিষয়টি। শ্যামইয়ার দাবি, জাহের আলভীই হ্যাক করেছেন ইকরার ফেসবুক আইডি।

সামিয়া আলম জানান, তাদের তিন বন্ধুর একটি চ্যাট গ্রুপ ছিল। সেই চ্যাট গ্রুপে হঠাৎ করে দেখতে পেলেন, ইকরার কথাবার্তা সব মুছে দেওয়া। অন্য বান্ধবীর সঙ্গে এ নিয়ে আলাপ করেন তিনি। তারপর তারা নিশ্চিত হন, এই কাজটা জাহের আলভী করেছেন।

আরও পড়ুন
Web-Image

নানাবাড়িতে চিরনিদ্রায় শায়িত হলেন জাহের আলভীর স্ত্রী ইকরা

কেন আলভীর প্রতি অভিযোগের তীর; এমন প্রশ্নে সামিয়া বলেন, আলভীই ফেসবুক আইডি হ্যাক করানোর সঙ্গে জড়িত। এর আগেও আমরা তার হ্যাক করার গল্প শুনেছি। যেহেতু আমরাই ইকরার কাছের বন্ধু, তাই আমাদের সঙ্গে তার কথোপকথন সব মুছে দিলে হয়তো আলভী বেঁচে যাবে। আমাদের এই গ্রুপে ইকরা তার পারিবারিক অনেক সমস্যা ও সংকটের কথা বলেছে। আলভীর ব্যাপারে অনেক অভিযোগ এই গ্রুপে আছে—তাই হয়তো হ্যাক করে মুছে দিলে এসব থেকে রেহাই পাবে ভাবছে।

সামিয়া আলম আরও জানান, ইকরার মৃত্যুর পর থেকেই তার ব্যবহৃত মুঠোফোন পল্লবী থানার পুলিশ আলামত হিসেবে জব্দ করেছে।

এদিকে স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় মামলা হওয়ার পর থেকে খোঁজ মিলছে না অভিনয়শিল্পী জাহের আলভীর। রোববার রাতে দেশে ফিরেছেন, এমনটা শোনা গেলেও তার দেখা মেলেনি। কেউ বলতে পারছেন না, এখন তিনি কোথায়।

আরটিভি/এসএইচএম