images

বিনোদন

আজীবন সম্মাননা পাচ্ছেন কনক চাঁপা, বিশেষ সম্মাননায় কাঙালিনী সুফিয়া

রোববার, ০৫ এপ্রিল ২০২৬ , ০৬:১৬ পিএম

আগামী ৭ এপ্রিল বগুড়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড ২০২৫। এর এবারের এই আসরে আজীবন সম্মাননা পেতে যাচ্ছেন শিল্পী কনক চাঁপা ও বিশেষ সম্মাননায় ভূষিত হচ্ছেন কাঙালিনী সুফিয়া।

খবরটি গণমাধ্যমক নিশ্চিত করেছেন চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের প্রকল্প পরিচালক রাজু আলীম।

আরও পড়ুন
Web-Image---Copy

চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন সোহেল রানা

হোটেল অ্যান্ড রিসোর্ট মমো ইনের উন্মুক্ত প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে আরও ১৮টি বিভাগে পুরস্কার দেওয়া হবে।

জাঁকজমকপূর্ণ আয়োজনে উপস্থিত থাকবেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. হোসনে আরা বেগম, শিল্পী রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, আফজাল হোসেন, মো. খুরশীদ আলম, রফিকুল আলম, কোনাল, ঝিলিক, ইমরান, লিজা, লুইপাসহ দেশ বরেণ্য শিল্পী ও কলাকুশলীরা।

আরটিভি/এমএইচজে