ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন সোহেল রানা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬, ০৮:৪৫ পিএম
ছবি: সংগৃহীত

ঢালিউডের বর্ষীয়ান অভিনেতা, প্রযোজক ও পরিচালক সোহেল রানা উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন। আগামী রোববার (৫ এপ্রিল) রাতে ঢাকা ছাড়বেন বলে জানিয়েছেন তিনি।

শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসের মাধ্যমে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের এ তথ্য জানান এই গুণী অভিনেতা। তবে তিনি কী ধরনের শারীরিক সমস্যায় ভুগছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু উল্লেখ করেননি।

ফেসবুক পোস্টে সোহেল রানা লিখেন, ইনশাআল্লাহ পরশু অর্থাৎ আগামী ৫ তারিখ রাতে অসুস্থতা পরীক্ষা করানোর জন্য সিঙ্গাপুরের পথে রওনা হব। আমার জন্য আপনারা দোয়া করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

তার এ ঘোষণার পর থেকেই চলচ্চিত্রাঙ্গনের সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও ভক্তরা সামাজিক মাধ্যমে উদ্বেগ প্রকাশ করেছেন। একই সঙ্গে প্রিয় অভিনেতার দ্রুত সুস্থতা কামনা করে অনেকেই দোয়া ও শুভকামনা জানিয়েছেন।

আরও পড়ুন

সত্তর ও আশির দশকের জনপ্রিয় এই নায়কের চলচ্চিত্রজগতে যাত্রা শুরু হয়েছিল প্রযোজক হিসেবে। ১৯৭২ সালে মুক্তিযুদ্ধভিত্তিক কালজয়ী চলচ্চিত্র ওরা ১১ জন প্রযোজনার মাধ্যমে ঢালিউডে আত্মপ্রকাশ করেন তিনি।

পরবর্তীতে ১৯৭৩ সালে মাসুদ রানা চলচ্চিত্রের মাধ্যমে নায়ক হিসেবে পর্দায় আসেন এবং তখন থেকেই ‘সোহেল রানা’ নামেই পরিচিতি লাভ করেন। দীর্ঘ ক্যারিয়ারে অভিনয়, প্রযোজনা ও পরিচালনা— তিন ক্ষেত্রেই অসামান্য অবদান রেখে তিনি দেশীয় চলচ্চিত্রের এক অনন্য প্রতিষ্ঠানে পরিণত হয়েছেন।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আরটিভিতে আজ যা দেখবেন
শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ যা দেখবেন
সালমান শাহ হত্যা মামলা: সামীরাসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন ৮ ডিসেম্বর
চিত্রনায়ক সালমানশাহকে পূর্বপরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তার স্ত্রী সামীরা হকসহ ১১ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৮ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।
সালমান শাহ হত্যা মামলা: সামীরাসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন ৮ ডিসেম্বর
বিনা টিকিটে জেমসের কনসার্ট, একই মঞ্চে গাইবে সাত ব্যান্ড
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে এক মঞ্চে গান শোনাবেন দেশের জনপ্রিয় সাতটি ব্যান্ড। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ এই সংগীতানুষ্ঠানের নাম দেওয়া হয়েছে ‘কনসার্ট ফর সলিডারিটি’। 
বিনা টিকিটে জেমসের কনসার্ট, একই মঞ্চে গাইবে সাত ব্যান্ড
আত্মসমর্পণের পর জামিন পেলেন চিত্রনায়িকা পরীমণি
ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে মারধর, ভাঙচুর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমণি। 
আত্মসমর্পণের পর জামিন পেলেন চিত্রনায়িকা পরীমণি
আদালতে যাওয়ার আগে পরীমনির ‘রহস্যময়’ বার্তা
মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারিকে কেন্দ্র করে আবারও আলোচনায় চিত্রনায়িকা পরীমনি। 
আদালতে যাওয়ার আগে পরীমনির ‘রহস্যময়’ বার্তা