images

বিনোদন / টালিউড

নিষিদ্ধ তকমা কাটিয়ে দেবের ছবিতে ফিরছেন অনির্বাণ 

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ , ০৯:৪৬ এএম

দীর্ঘ দিন ধরে চলচ্চিত্র অঙ্গনে নিষিদ্ধ তকমা নিয়ে আলোচনা চলছিল অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকে ঘিরে। এবার সেই বিতর্কের মধ্যেই নতুন খবর, অভিনেতা দেবের নতুন ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি। ফলে প্রশ্ন উঠেছে, তবে কি চলচ্চিত্র অঙ্গনের নিষিদ্ধ সংস্কৃতির অবসান হতে চলেছে?

সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অনির্বাণ। তিনি জানান, এই বিষয়ে শিল্পী সংগঠনগুলোর মধ্যে আলোচনা চলছে। তবে সমস্যার সমাধান কীভাবে হবে, তা সংগঠনের সদস্যরাই বলতে পারবেন। কারণ এসব বৈঠকে তিনি নিজে উপস্থিত থাকেন না।

অনির্বাণ বলেন, আপাতত তিনি নতুন ছবিতে কাজ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তার লক্ষ্য একটাই, ভালো অভিনয় করে দর্শকের মন জয় করা। 

আরও পড়ুন
m6

দুই বোনের নামে তৈরি হবে এশিয়ার সবচেয়ে বড় হাসপাতাল

এর আগে নতুন ছবিতে অনির্বাণের অভিনয়ের খবর ঘোষণা করেন দেব নিজেই। গত ৭ এপ্রিল টেকনিশিয়ান স্টুডিওতে সাংবাদিকদের সামনে তিনি বলেন, চলচ্চিত্র অঙ্গনে আর নিষিদ্ধ সংস্কৃতি চলতে দেওয়া হবে না। শিল্পীদের কাজের সুযোগ ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

দেবের এই ঘোষণার পর থেকেই আলোচনা আরও জোরালো হয়েছে। যদিও শিল্পী সংগঠন বা সংশ্লিষ্ট মহলের পক্ষ থেকে এ বিষয়ে স্পষ্ট কোনও বক্তব্য এখনও সামনে আসেনি।

অন্যদিকে দেবের সঙ্গে আবার কাজ করার সুযোগ পেয়ে খুশি অনির্বাণ। তিনি জানান, দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় জুটির জনপ্রিয়তার সঙ্গে যুক্ত হতে পারা তার জন্য আনন্দের। পাশাপাশি এই ছবির মাধ্যমে দেব প্রথমবার পরিচালনায়ও নামছেন। এ নিয়েও তিনি বেশ উত্তেজিত।

অনির্বাণের অভিনয় জীবনেও দেবের সঙ্গে কাজের একটি বিশেষ কারণ রয়েছে। তার প্রথম দিকের ছবিতেও দেবের সঙ্গে কাজ করেছিলেন তিনি। তাই নতুন এই ছবিকে ঘিরে অভিনেতার মধ্যে বাড়তি প্রত্যাশা তৈরি হয়েছে।

এখন অপেক্ষা, কবে শুরু হবে ছবির শুটিং এবং বড় পর্দায় কেমন চমক নিয়ে ফিরবেন অনির্বাণ।

সূত্র: আনন্দবাজার পত্রিকা 


আরটিভি/জেএমএ