ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

দুই বোনের নামে তৈরি হবে এশিয়ার সবচেয়ে বড় হাসপাতাল

বিনোদন ডেস্ক, আরটিভি

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ০৫:২১ পিএম
ছবি: সংগৃহীত

উপমহাদেশের দুই কিংবদন্তী কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর ও আশা ভোঁসলে। আগেই প্রয়াত হয়েছেন লতা, চার বছর পর চলে গেলেন লতার বোন আশা। দুই বোনের কণ্ঠে তোলা সুর হয়ত যুগ যুগ ধরে রয়ে যাবে, তারপরও তাদের স্মৃতিতে বিশেষ উদ্যোগ নিয়েছে মঙ্গেশকর পরিবার।

পাঁচ ভাইবোনের মধ্যে এখন বেঁচে আছেন উষা, মীনা ও হৃদয়নাথ মঙ্গেশকর। সম্প্রতি ভাই হৃদয়নাথই জানিয়েছে দুই বোনের স্মৃতি ধরে রাখার উদ্যোগের কথা।

হৃদয়নাথের বরাতে ইন্ডিয়া টুডে লিখেছে, পারিবারিক সিদ্ধান্ত হয়েছে, লতা-আশার নামে একটি হাসপাতাল করা হবে। এজন্য জমিও পাওয়া গেছে।

হৃদয়নাথ বলেন, আমরা চাইছি এটা যাতে এশিয়ার মধ্যে সর্ববৃহৎ হাসপাতাল হয়। জমি পেয়ে গেছি। বাকিটা ঈশ্বরের মর্জি। আশা-লতা ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স’ অথবা ‘লতা-আশা মঙ্গেশকর আয়ুর্বিদ্যা সংস্থান’ যে কোনো একটি নাম বেছে নেওয়া পারে এর জন্য। হাসপাতালটি হবে এশিয়ার মধ্যে সবচেয়ে বড়।

আরও পড়ুন

৪০ একজুড়ে বিস্তৃত হবে হাসপাতাল প্রকল্পটি, যেখানে মানুষের পাশাপাশি ছোট প্রাণীদের চিকিৎসার ব্যবস্থাও থাকবে। সাড়ে ২২ লাখ বর্গফুটের এই চিকিৎসাকেন্দ্রটি হবে এক হাজার শয্যার একটি বিশেষায়িত হাসপাতাল। যা দেশটির আধুনিক বিশেষায়িত সার্জিক্যাল হাসপাতাল হিসেবে প্রতিষ্ঠা করার ইচ্ছা রয়েছে পরিবারটির।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
প্রাক্তন স্ত্রীর নতুন জীবনের শুরুতে পাশে দাঁড়ালেন হলিউড অভিনেতা টোবি ম্যাগুয়ার। ‘স্পাইডার-ম্যান’ খ্যাত এই অভিনেতা নিজেই তার প্রাক্তন স্ত্রী জেনিফার মেয়ারের বিয়ের অনুষ্ঠানে বিশেষ দায়িত্ব পালন করেছেন।  এমনকি নবদম্পতির প্রথম চুম্বনের মুহূর্তেও উপস্থিত ছিলেন তিনি। সম্প্রতি বিয়ের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। গত ১০ অক্টোবর হাওয়াইয়ের ফোর সিজনস রিসোর্ট লানাইয়ে ব্যবসায়ী জিয়োফ্রি ওগুনলেসির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জেনিফার। জিয়োফ্রি নাইজেরিয়ার প্রভাবশালী আইনজীবী ও বিনিয়োগকারী আদেবায়ো ওগুনলেসির ছেলে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, টোবি ও জেনিফারের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই নতুন করে সংসার শুরু করলেন জেনিফার। জেনিফারের বিয়েতে হলিউডের একাধিক পরিচিত মুখের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। অতিথিদের তালিকায় ছিলেন র‍্যাচেল জো, কোর্টনি কক্স, লিওনার্দো ডিক্যাপ্রিও ও তার প্রেমিকা ভিত্তোরিয়া চেরেত্তি। এ ছাড়া অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও তার স্ত্রী লরেন সানচেজ বেজোস। টোবি ম্যাগুয়ার ও জেনিফার মেয়ার ২০০৭ সালে বিয়ে করেছিলেন। দীর্ঘ দাম্পত্য জীবনের পর ২০১৬ সালের অক্টোবরে বিচ্ছেদের ঘোষণা দেন তারা। পরে ২০২০ সালে বিবাহবিচ্ছেদের আবেদন করেন জেনিফার। এই সাবেক দম্পতির দুই সন্তান রয়েছে। বিচ্ছেদের পরও প্রাক্তন স্ত্রীর জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে টোবির এমন উপস্থিতি এবং বিয়ের আয়োজনে তার বিশেষ ভূমিকা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে কৌতূহল তৈরি করেছে। ব্যক্তিগত সম্পর্কের অধ্যায় শেষ হলেও সাবেক সঙ্গীর বিশেষ দিনে তার পাশে থাকার বিষয়টি অনেকের নজর কেড়েছে। আরটিভি/এসআর
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী পরিচিত মুখ নাসিমা খানের জানাজা ও দাফন বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
ভয়ংকর পরিস্থিতির মুখোমুখি হন অভিনেত্রী, জানালেন সাক্ষাৎকারে
ভারতের দক্ষিণা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি তার জীবনের এক অত্যন্ত কষ্টের অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন। তিনি জানিয়েছেন, একসময় কাস্টিং কাউচের শিকার হয়েছিলেন তিনি। 
ভয়ংকর পরিস্থিতির মুখোমুখি হন অভিনেত্রী, জানালেন সাক্ষাৎকারে
নাট্যকার মামুনুর রশীদের গ্রামের বাড়িতে চুরি
টাঙ্গাইল শহরে নাট্যকার মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বারান্দার গ্রিলের তালা ভেঙে ঘরে ঢুকে আলমারি ও ওয়ার্ডরোবের জিনিসপত্র তছনছ করেছে দুর্বৃত্তরা। 
নাট্যকার মামুনুর রশীদের গ্রামের বাড়িতে চুরি
আরও পড়ুন
মধ্যরাতে হঠাৎ বিস্ফোরণ, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে একই পরিবারের ৪
ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু
প্রসূতির মাথায় হাত বুলিয়ে নবজাতক নিয়ে পালালেন নারী
ঢাকার দুই হাসপাতাল ও ফিলিং স্টেশনকে জরিমানা