images

বিনোদন

সুইমিংপুলে অচেতন অভিনেত্রী, হাসপাতালে মৃত্যু

সোমবার, ২০ এপ্রিল ২০২৬ , ০৩:১৭ পিএম

ইউরোপীয় সিনেমা দুনিয়ায় যেন হঠাৎই নেমে এসেছে এক নীরবতা। আলো, ক্যামেরা, অ্যাকশনের মাঝখান থেকে চিরবিদায় নিলেন ফরাসি-মরোক্কান অভিনেত্রী নাদিয়া ফারেস। আর তার চলে যাওয়ার গল্পটা ঠিক সিনেমার মতোই নাটকীয়।

জনপ্রিয় এই অভিনেত্রীর মৃত্যুতে নীরবতা নেমে এসেছ ইউরোপীয় সিনেমা দুনিয়ায়। গত ১৭ এপ্রিল হৃদরোগে আক্রান্ত হয়ে ৫৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

আরও পড়ুন
Web-Image

গ্রীষ্মে সিনেমা হলে ঝড় তুলতে আসছে স্পাইডারম্যান–স্টার ওয়ার্স! 

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্যারিসের একটি ব্যক্তিগত ক্রীড়া কমপ্লেক্সের সুইমিংপুলে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। দ্রুত হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাকে কৃত্রিম কোমায় রাখেন। তবে শেষ পর্যন্ত সব চেষ্টা ব্যর্থ করে হৃদযন্ত্র বন্ধ হয়ে মারা যান তিনি।

ফ্রান্সের ‘লে ফিগারো’ পত্রিকার বরাতে জানা যায়, তার মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু হয়েছে। তবে প্রাথমিকভাবে কোনো অপরাধের ইঙ্গিত পাওয়া যায়নি।

নাদিয়া ফারেস ‘দ্য ক্রিমসন রিভার্স’ সিনেমার মাধ্যমে আন্তর্জাতিকভাবে পরিচিতি পান। ১৯৬৮ সালে মারাকেশে মরোক্কান বাবা ও আর্মেনীয় মায়ের গর্ভে জন্ম নেন তিনি। খুব অল্প বয়সে পরিবারের সঙ্গে চলে যেতে হয় ফ্রান্সের নিস শহরে। পরে অভিনয়ের স্বপ্ন নিয়ে প্যারিসে পাড়ি জমান এবং ১৮ বছর বয়সে শুরু হয় তার বর্ণাঢ্য ক্যারিয়ার।

হলিউডেও বেশকিছু সিনেমায় দুর্দান্ত কাজ করেন এই অভিনেত্রী। বিয়ের পর অভিনয় থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন। পরে ২০১৬ সালে আবার অভিনয়ে ফেরেন।

আরটিভি/এমএম