ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

গ্রীষ্মে সিনেমা হলে ঝড় তুলতে আসছে স্পাইডারম্যান–স্টার ওয়ার্স! 

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ০২:২৭ পিএম
ছবি: সংগৃহীত

আসছে গ্রীষ্মে সিনেমা হলগুলোতে বড় ধরনের দর্শক ভিড়ের আশা করছেন হলিউডের প্রদর্শকরা। নতুন নতুন বড় বাজেটের সিনেমা মুক্তি পাওয়ায় এবার দীর্ঘ সময়ের মধ্যে সবচেয়ে জমজমাট মৌসুম হতে পারে বলে মনে করছেন তারা।

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত চলচ্চিত্র প্রদর্শকদের এক বড় অনুষ্ঠানে আসন্ন কয়েকটি সিনেমার ঝলক দেখানো হয়েছে। এর মধ্যে রয়েছে স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে, টয় স্টোরি ফাইভ এবং পরিচালক ক্রিস্টোফার নোলানের নতুন সিনেমা দ্য ওডিসি।

সাধারণত গ্রীষ্মকালেই বছরের প্রায় ৪০ শতাংশ আয় হয় সিনেমা ব্যবসায়। এবারের মৌসুম শুরু হবে মে মাসে মুক্তি পাওয়া দ্য ডেভিল ওয়ার্স প্রাডা টু দিয়ে।

আরও পড়ুন

এ ছাড়া মুক্তি পাবে জনপ্রিয় মহাকাশভিত্তিক সিরিজের নতুন সিনেমা দ্য ম্যান্ডালোরিয়ান এবং গ্রোগু। যেখানে দর্শকের প্রিয় ছোট চরিত্র বেবি ইয়োডাকে বড় পর্দায় দেখা যাবে। একই সঙ্গে পরিচালক স্টিভেন স্পিলবার্গের নতুন ভিনগ্রহ বিষয়ক সিনেমা ডিসক্লোজার ডে নিয়েও আগ্রহ তৈরি হয়েছে।

চলচ্চিত্র বিশ্লেষকেরা বলছেন, করোনাকালের দীর্ঘ বন্ধ ও পরে নানা সমস্যার কারণে সিনেমা হলগুলো এখনো পুরোপুরি আগের অবস্থায় ফিরতে পারেনি। তবে চলতি বছরের শুরুটা ইতিবাচক। কিছু জনপ্রিয় সিনেমার কারণে টিকিট বিক্রি গত বছরের তুলনায় প্রায় ১৯ শতাংশ বেড়েছে।

তবুও ২০১৯ সালের আগের সময়ের তুলনায় এখনো টিকিট বিক্রি প্রায় ১৮ শতাংশ কম রয়েছে বলে জানিয়েছেন বিশ্লেষকেরা।

তবে সিনেমা হল মালিকরা আশাবাদী। তাদের মতে, বড় বাজেটের একাধিক সিনেমা মুক্তি পেলে দর্শক আবারও আগের মতো হলমুখী হবেন। এজন্য অনেক হল নতুন সাজসজ্জা, বিশেষ আয়োজন এবং দর্শকদের জন্য আলাদা অভিজ্ঞতা তৈরির উদ্যোগও নিচ্ছে।

চলচ্চিত্র সংশ্লিষ্টদের আশা, এই গ্রীষ্মের সফলতা হলে ব্যবসাকে আবারও শক্ত অবস্থানে ফিরিয়ে আনতে পারে।

সূত্র : রইটার্স


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
নাটকের শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। হাসপাতালের বেডে শুয়ে একটি দৃশ্যের শুটিং করার সময় ক্যামেরাসহ তার মুখের ওপর পড়ে যান নাটকের চিত্রগ্রাহক (ডিওপি)।
শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার শিকার হয়েছেন দেশের জনপ্রিয় চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরী। ময়লা-আবর্জনা ফেলা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে স্থানীয় দুই ব্যক্তি তাকে লাঠিপেটা করে রক্তাক্ত জখম করেছে। গুরুতর আঘাতের কারণে তার মাথায় সেলাই দিতে হয়েছে।
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
প্রাক্তন স্ত্রীর নতুন জীবনের শুরুতে পাশে দাঁড়ালেন হলিউড অভিনেতা টোবি ম্যাগুয়ার। ‘স্পাইডার-ম্যান’ খ্যাত এই অভিনেতা নিজেই তার প্রাক্তন স্ত্রী জেনিফার মেয়ারের বিয়ের অনুষ্ঠানে বিশেষ দায়িত্ব পালন করেছেন।  এমনকি নবদম্পতির প্রথম চুম্বনের মুহূর্তেও উপস্থিত ছিলেন তিনি। সম্প্রতি বিয়ের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। গত ১০ অক্টোবর হাওয়াইয়ের ফোর সিজনস রিসোর্ট লানাইয়ে ব্যবসায়ী জিয়োফ্রি ওগুনলেসির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জেনিফার। জিয়োফ্রি নাইজেরিয়ার প্রভাবশালী আইনজীবী ও বিনিয়োগকারী আদেবায়ো ওগুনলেসির ছেলে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, টোবি ও জেনিফারের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই নতুন করে সংসার শুরু করলেন জেনিফার। জেনিফারের বিয়েতে হলিউডের একাধিক পরিচিত মুখের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। অতিথিদের তালিকায় ছিলেন র‍্যাচেল জো, কোর্টনি কক্স, লিওনার্দো ডিক্যাপ্রিও ও তার প্রেমিকা ভিত্তোরিয়া চেরেত্তি। এ ছাড়া অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও তার স্ত্রী লরেন সানচেজ বেজোস। টোবি ম্যাগুয়ার ও জেনিফার মেয়ার ২০০৭ সালে বিয়ে করেছিলেন। দীর্ঘ দাম্পত্য জীবনের পর ২০১৬ সালের অক্টোবরে বিচ্ছেদের ঘোষণা দেন তারা। পরে ২০২০ সালে বিবাহবিচ্ছেদের আবেদন করেন জেনিফার। এই সাবেক দম্পতির দুই সন্তান রয়েছে। বিচ্ছেদের পরও প্রাক্তন স্ত্রীর জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে টোবির এমন উপস্থিতি এবং বিয়ের আয়োজনে তার বিশেষ ভূমিকা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে কৌতূহল তৈরি করেছে। ব্যক্তিগত সম্পর্কের অধ্যায় শেষ হলেও সাবেক সঙ্গীর বিশেষ দিনে তার পাশে থাকার বিষয়টি অনেকের নজর কেড়েছে। আরটিভি/এসআর
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী পরিচিত মুখ নাসিমা খানের জানাজা ও দাফন বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
আরও পড়ুন
হ্যারি পটারের ডবির ‘কবর’ বাঁচাতে বদলে গেল ১২৫ মাইলের কেবলের পথ
প্রখ্যাত হলিউড অভিনেতা ভিনসেন্ট পাস্তোর আর নেই
প্রকাশ্যে ‘জুমানজি’ নতুন সিনেমার ট্রেইলার, ফিরছেন পুরোনো তারকারা
হলিউডের শুটিং সেটে মেসির জন্য বদলে যায় সব নিয়ম, শেষ হলে একটাই শব্দ ‘ভামোস’