images

বিনোদন

ট্রলের শিকার দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ , ১১:২৯ পিএম

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী এবার ভাষা নিয়ে বিতর্কে জড়িয়েছেন। হিন্দি বলার ধরন এবং উচ্চারণের সীমাবদ্ধতা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের কড়া সমালোচনার মুখে পড়েছেন তিনি।

সম্প্রতি মুম্বাইয়ে আমির খান প্রোডাকশনের ‘এক দিন’ সিনেমার প্রচারণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাই পল্লবী। ১ মে মুক্তি পেতে যাওয়া এই সিনেমায় তিনি আমির-পুত্র জুনাইদ খানের বিপরীতে অভিনয় করেছেন। অনুষ্ঠানের এক পর্যায়ে আমন্ত্রিত অতিথি ও পাপারাজ্জিদের সঙ্গে হিন্দিতে কথা বলার চেষ্টা করেন সাই। তবে কথা বলতে গিয়ে কিছুটা অস্বস্তিবোধ করায় তিনি নিজেই হাসিমুখে স্বীকার করেন যে, তার হিন্দি খুব একটা ভালো নয়।

আরও পড়ুন
Dillon

মাত্র ২৪ বছরেই সড়কে ঝরল জনপ্রিয় সংগীতশিল্পীর প্রাণ

সাই পল্লবীর এই সরল স্বীকারোক্তির ভিডিও ভাইরাল হতেই শুরু হয় ট্রলিং। বিশেষ করে নীতেশ তিওয়ারির আসন্ন মেগা প্রজেক্ট ‘রামায়ণ’ সিনেমায় তার ‘সীতা’ চরিত্রে অভিনয় নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। 
    
কেউ কেউ নীতেশ তিওয়ারির কাস্টিং নিয়ে বিস্ময় প্রকাশ করে বলছেন, সিনেমার হিন্দি সংস্করণে হয়তো তার কণ্ঠ ডাব করতে হবে। তবে সমালোচনার বিপরীতে সাই পল্লবীর পাশে দাঁড়িয়েছেন তার ভক্তরাও। তাদের মতে, ভারতীয় সিনেমায় ভাষাগত সীমাবদ্ধতা নতুন কিছু নয়। 

অনেকেই উদাহরণ টেনে বলেছেন, ক্যাটরিনা কাইফ কিংবা জ্যাকুলিন ফার্নান্দেজও শুরুতে হিন্দিতে দুর্বল ছিলেন, কিন্তু তবুও সফল হয়েছেন।
 
আরটিভি/এমআই