ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

মাত্র ২৪ বছরেই সড়কে ঝরল জনপ্রিয় সংগীতশিল্পীর প্রাণ

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ০৯:৪৫ পিএম
ডিলান কার্টার। ছবি: সংগৃহীত

জনপ্রিয় সংগীত প্রতিযোগিতা ‘দ্য ভয়েস’-এর সাবেক প্রতিযোগী ডিলান কার্টার মারা গেছেন। শনিবার (২৫ এপ্রিল) এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মাত্র ২৪ বছর বয়সে তরুণ এ সংগীতশিল্পী নিহত হন।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গত শনিবার যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনার কলেটন কাউন্টিতে একক গাড়ি দুর্ঘটনায় তার মৃত্যু হয়। সাউথ ক্যারোলাইনা হাইওয়ে প্যাট্রোল জানায়, গাড়ি চালানোর সময় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পড়েন। পরে গাড়িটি একটি বৈদ্যুতিক খুঁটি ও বেড়ায় ধাক্কা খেয়ে উল্টে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে সেখানেই তিনি মারা যান। দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।

আরও পড়ুন

২০২৩ সালে ‘দ্য ভয়েস’-এর ২৪তম আসরে অংশ নিয়ে কার্টার ব্যাপক পরিচিতি পান। অডিশনে হুইটনি হিউস্টনের জনপ্রিয় গান “আই লুক টু ইউ” পরিবেশন করে তিনি চার বিচারকের প্রশংসা অর্জন করেন। বিচারক রেবা ম্যাকএন্টায়ার, গ্যেন স্টেফানি, জন লেজেন্ড এবং নিয়াল হোরান—সবার চেয়ার ঘুরিয়ে দিতে সক্ষম হন তিনি। পরবর্তীতে তিনি রেবা ম্যাকএন্টায়ারকে কোচ হিসেবে বেছে নিয়ে ব্যাটল রাউন্ড পর্যন্ত অগ্রসর হন।

তার আবেগঘন পরিবেশনা বিশেষভাবে আলোচিত হয়, যেখানে তিনি তার প্রয়াত মায়ের স্মৃতির কথা তুলে ধরেন। বিচারকদের সামনে তিনি জানান, মায়ের জানাজায় এই গানটি গাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু আবেগের কারণে তা শেষ করতে পারেননি।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তার নিজ শহর মনকস কর্নারের মেয়র থমাস হ্যামিল্টন জুনিয়র। এক শোকবার্তায় তিনি বলেন, ডিলান ছিলেন একজন প্রতিভাবান ও সদয় মানুষ, যিনি তার সংগীত দিয়ে কমিউনিটিকে আনন্দ দিয়েছেন। তার এই অকাল মৃত্যু সবার জন্য অপূরণীয় ক্ষতি।

সংগীতজীবনের পাশাপাশি কার্টার সমাজসেবামূলক কাজেও সক্রিয় ছিলেন। ২০২৪ সালে তিনি “দ্য লোকাল ভয়েস” নামে একটি অলাভজনক সংস্থা সহ-প্রতিষ্ঠা করেন, যা স্তন ক্যান্সারে আক্রান্ত নারী ও অসহায় পরিবারগুলোর সহায়তায় কাজ করে। সংগঠনটির পক্ষ থেকেও তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে। তার অকাল মৃত্যুতে সংগীতজগত ও স্থানীয় সম্প্রদায়ে শোকের ছায়া নেমে এসেছে।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চিরনিদ্রায় শায়িত অভিনেত্রী নাসিমা খান
ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী নাসিমা খানের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাদ জোহর জানাজা শেষে ঢাকার আজিমপুর কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।
চিরনিদ্রায় শায়িত অভিনেত্রী নাসিমা খান
নিজের সুখের রহস্য জানালেন পরীমনি
তারকাদের জীবনে আলো, ক্যামেরা আর ব্যস্ততার অভাব নেই। কিন্তু দিনশেষে সবাই প্রশান্তির ঠিকানা খুঁজে থাকেন সবাই। আর এবার নিজের ভালো থাকার রহস্য প্রকাশ করেছেন চিত্রনায়িকা পরীমনি। সম্প্রতি দুই সন্তানকে নিয়ে কাশবনে ঘুরতে গিয়ে প্রকৃতির মাঝে সময় কাটিয়েছেন তিনি। সেই মুহূর্তের ছবিগুলো প্রকাশ করে সুখের সংজ্ঞাও তুলে ধরেছেন নিজের মতো করে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে ফেসবুকে একগুচ্ছ ছবি পোস্ট করেন পরীমনি। ছবিতে কখনো তাকে দেখা গেছে কাশবনের পাশে দাঁড়িয়ে থাকতে, কখনো আবার বসে সময় কাটাতে। কোথাও একা, কোথাও সন্তানদের সঙ্গে- বিভিন্ন মুহূর্তের এসব ছবিতে ধরা পড়েছে তার স্বাভাবিক ও প্রাণবন্ত উপস্থিতি। ছবিগুলোর ক্যাপশনে পরীমনি লিখেছেন, ‘মাই হ্যাপিনেস’। সংক্ষিপ্ত এই কথার মধ্য দিয়েই সন্তানদের সঙ্গে কাটানো সময়ের প্রতি তার ভালো লাগার বিষয়টি প্রকাশ পেয়েছে। শরতের স্নিগ্ধ পরিবেশে দুই সন্তানকে নিয়ে ঘোরাঘুরি, খোলা আকাশের নিচে সময় কাটানো- সব মিলিয়ে দিনটি উপভোগ করেছেন এই অভিনেত্রী। ব্যক্তিজীবনে নানা পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয়েছে পরীমনিকে। চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে সম্পর্কে জড়ানোর পর তাদের সংসারে জন্ম নেয় ছেলে শাহীম মুহাম্মদ পূণ্য। তবে পরবর্তী সময়ে তাদের সম্পর্কে বিচ্ছেদ ঘটে। এরপর ছেলেকে নিজের কাছে রেখে তার দেখাশোনা ও বেড়ে ওঠার দায়িত্ব পালন করে আসছেন পরীমনি। পরে তার পরিবারে যুক্ত হয় আরেক সদস্য। কন্যাসন্তান সাফিরা সুলতানা প্রিয়মকে দত্তক নেন এই অভিনেত্রী। বর্তমানে দুই সন্তানকে ঘিরেই তার ব্যক্তিগত জীবনের বড় একটি অংশ আবর্তিত হচ্ছে। অভিনয়ের পাশাপাশি সন্তানদের সঙ্গে সময় কাটানো, তাদের নিয়ে ঘুরতে যাওয়া এবং বিভিন্ন আনন্দঘন মুহূর্ত সামাজিক মাধ্যমে ভাগ করে নিতে দেখা যায় পরীমনিকে। এবারের কাশবনে কাটানো সময়ের ছবিগুলোতেও সেই পরিচিত দিকটি সামনে এসেছে। তার কাছে সন্তানদের সঙ্গে কাটানো সাধারণ মুহূর্তগুলোই যে বিশেষ আনন্দের, ‘মাই হ্যাপিনেস’ ক্যাপশনে সেটিই যেন প্রকাশ পেয়েছে। আরটিভি/এসআর
নিজের সুখের রহস্য জানালেন পরীমনি
‘হুরমত’ নিয়ে দর্শকদের মন্তব্যে আবেগাপ্লুত অভিনেত্রী দানানীর মোবিন
পাকিস্তানি ধারাবাহিক নাটক ‘হুরমত’-এ অভিনয় করে দর্শকদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন অভিনেত্রী দানানীর মোবিন।
‘হুরমত’ নিয়ে দর্শকদের মন্তব্যে আবেগাপ্লুত অভিনেত্রী দানানীর মোবিন
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জন, অবশেষে মুখ খুললেন ভানিজা সাত্তার
পাকিস্তানের সাবেক ক্রিকেট অধিনায়ক শোয়েব মালিককে বিয়ের খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন দেশটির অভিনেত্রী ভানিজা সাত্তার।
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জন, অবশেষে মুখ খুললেন ভানিজা সাত্তার
ইকরার জন্মদিনে আবেগঘন পোস্ট, স্ত্রীর কাছে ক্ষমা চাইলেন আলভী
স্ত্রী ইকরাকে হারানোর শোক বুকে নিয়েই জীবনের পথে এগিয়ে চলেছেন অভিনেতা জাহের আলভী। স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন, ফিরেছেন শুটিংয়েও। তবে তার এই স্বাভাবিক জীবনযাপন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রশ্ন ও সমালোচনার মুখে পড়তে হচ্ছে তাকে।
ইকরার জন্মদিনে আবেগঘন পোস্ট, স্ত্রীর কাছে ক্ষমা চাইলেন আলভী
আরও পড়ুন
নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১২
পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ জনের মৃত্যু, নিহতদের বেশির ভাগই শিশু
নামাজে গিয়ে বাড়ি ফেরা হলো না স্কুলছাত্রের
সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর