images

বিনোদন

শাহরুখ খানের মানবিকতায় মুগ্ধ নেটপাড়া

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ , ০৫:১২ পিএম

বলিউডের বাদশা শাহরুখ খানের মানবিক আচরণ নতুন করে আবারও আলোচনায় এসেছে সামাজিক মাধ্যমে। পর্দার মতো বাস্তব জীবনেও তিনি যে সমানভাবে মানবিক, সেই প্রমাণই আরও একবার সামনে এসেছে একটি পুরোনো ভাইরাল ভিডিওতে।

সম্প্রতি ২০১৭ সালের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় মুম্বাইয়ের মান্নাতের সামনে দীর্ঘ সময় অপেক্ষা করা এক গৃহহীন ভক্ত শাহরুখ খানের কাছে খাবার চেয়ে অনুরোধ করেন। ভক্তটি বলেন, আপনার জন্য অনেকক্ষণ অপেক্ষা করছি। একটু খাবার দিন আমাকে।

ভিডিওতে দেখা যায়, শাহরুখ খান তখন নিজে ওই ভক্তের কাছে এগিয়ে যান, তার মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেন এবং সঙ্গে সঙ্গে দেহরক্ষীদের নির্দেশ দেন ওই ব্যক্তির জন্য খাবারের ব্যবস্থা করতে।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ব্যাপক প্রশংসা। একজন নেটিজেন লেখেন, অনেকেই এড়িয়ে গেলেও শাহরুখ মানবিকতা দেখিয়েছেন। আরেকজন মন্তব্য করেন, তিনি সত্যিই অসাধারণ একজন মানুষ।

আরও পড়ুন
ASHU-REDDI

প্রবাসী যুবককে ঠকিয়ে ৯ কোটি রুপি আত্মসাৎ, বিপাকে অভিনেত্রী 

একজন ভক্ত আবেগ প্রকাশ করে লেখেন, শাহরুখ খান সত্যিই অনন্য। এমন আচরণই তাকে আলাদা করে।

দুই দশকেরও বেশি সময় ধরে বলিউডে রাজত্ব করছেন শাহরুখ খান। তার জনপ্রিয়তা যেমন বিশ্বজুড়ে ছড়িয়ে আছে, তেমনি মানবিক কর্মকাণ্ডও তাকে বারবার আলোচনায় নিয়ে আসে। আগামী ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’, যেখানে প্রথমবারের মতো তার সঙ্গে পর্দায় দেখা যাবে তার মেয়ে সুহানা খানকেও।

আরটিভি/এসকে