ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

প্রবাসী যুবককে ঠকিয়ে ৯ কোটি রুপি আত্মসাৎ, বিপাকে অভিনেত্রী 

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ০৫:০৩ পিএম
অভিনেত্রী আশু রেড্ডি। ছবি: সংগৃহীত

তেলুগু চলচ্চিত্রের পরিচিত মুখ ও বিগ বস খ্যাত অভিনেত্রী আশু রেড্ডি প্রতারণার এক গুরুতর অভিযোগে আইনি জটিলতায় পড়েছেন। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক প্রবাসী যুবকের কাছ থেকে প্রায় ৯ কোটি ৩৫ লাখ ভারতীয় রুপি আত্মসাতের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

অভিযোগ সূত্রে জানা যায়, লন্ডনপ্রবাসী সফটওয়্যার ইঞ্জিনিয়ার ওয়াইভি ধর্মেন্দ্রর সঙ্গে ২০১৮ থেকে ২০২৫ সাল পর্যন্ত প্রেমের সম্পর্ক ছিল আশু রেড্ডির। ধর্মেন্দ্রর বাবা সত্যনারায়ণ অভিযোগ করেন, এই সম্পর্কের সুযোগ নিয়ে অভিনেত্রী বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিপুল পরিমাণ অর্থ ও সম্পদ আদায় করেন। এর মধ্যে রয়েছে প্রায় ৫ কেজি স্বর্ণ, একটি বিলাসবহুল গাড়ি এবং একাধিক ফ্ল্যাট যেগুলো সবই আশু রেড্ডির নামে রেজিস্ট্রি করা হয়েছে।

ভুক্তভোগীর দাবি, মোট লেনদেনের পরিমাণ ৯ কোটিরও বেশি রুপি এবং এসবের প্রমাণ ইতোমধ্যে পুলিশের কাছে জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় আশু রেড্ডির বোনকেও আসামি করা হয়েছে।

এদিকে, তেলেঙ্গানা হাইকোর্ট দায়ের করা আবেদনে আশু রেড্ডি সব অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, ধর্মেন্দ্র স্বেচ্ছায় এবং নিজের ইচ্ছাতেই এসব অর্থ ব্যয় করেছেন, এতে কোনো প্রতারণা বা চাপ প্রয়োগ ছিল না। বরং তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যেই এই মামলা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

ঘটনার মধ্যে নতুন মাত্রা যোগ করেছে সম্প্রতি ভাইরাল হওয়া একটি অডিও ক্লিপ, যেখানে অভিনেত্রীকে দেড় কোটি টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিতে শোনা যায় বলে দাবি করা হচ্ছে।

আরও পড়ুন

উল্লেখ্য, হায়দ্রাবাদ পুলিশের দায়ের করা এফআইআর বাতিলের আবেদন শুনানি শেষে আদালত রাজ্য সরকারের কাছে মামলার বিস্তারিত তথ্য তলব করেছেন। আগামী ৪ মে পরবর্তী শুনানির দিন নির্ধারণ করা হয়েছে। ততদিন পর্যন্ত তদন্ত কার্যক্রম চলবে কি না, সে বিষয়েও আদালত নজর রাখছেন।

তথ্যসূত্র: দ্যা সিয়াসাত ডেইলি

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিবাহবার্ষিকীতে ডিভোর্স পেপার উপহার পেয়েছিলেন সেলিনা জেটলি
বলিউড অভিনেত্রী সেলিনা জেটলির ব্যক্তিগত জীবন ঘিরে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। অস্ট্রিয়ান হোটেল ব্যবসায়ী পিটার হাগের সঙ্গে দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য জীবনে বিচ্ছেদ, সন্তানদের থেকে দূরে থাকা এবং সম্পত্তি নিয়ে আইনি জটিলতায় কঠিন সময় পার করছেন অভিনেত্রী।
বিবাহবার্ষিকীতে ডিভোর্স পেপার উপহার পেয়েছিলেন সেলিনা জেটলি
নারীর শরীর নিয়ে প্রত্যাশা কখনোই শেষ হয় না: রাধিকা মদন
মা হওয়ার পর শরীরে পরিবর্তন আসায় সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রোলের শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ।
নারীর শরীর নিয়ে প্রত্যাশা কখনোই শেষ হয় না: রাধিকা মদন
কাজের আশায় অস্বস্তিকর অন্তরঙ্গ দৃশ্যেও রাজি হতেন লিনা হেডি
ক্যারিয়ারের শুরুর দিকে কাজ পাওয়ার আশায় নগ্নতা, চুম্বন ও অন্তরঙ্গ দৃশ্যের মতো অস্বস্তিকর পরিস্থিতিও মেনে নিতেন হলিউড অভিনেত্রী লিনা হেডি।
কাজের আশায় অস্বস্তিকর অন্তরঙ্গ দৃশ্যেও রাজি হতেন লিনা হেডি
ডিনার ডেটের ছবি প্রকাশ করে নেটিজেনদের ট্রলের শিকার কাঞ্চন-শ্রীময়ী
দ্বিতীয় সন্তানের জন্মের পর দুই সন্তানকে নিয়ে ব্যস্ত সময় কাটছে অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের। অন্যদিকে, সংসার ও সন্তানদের সামলানোর পাশাপাশি স্ত্রীকে সময় দিতেও ভোলেন না অভিনেতা কাঞ্চন মল্লিক।
ডিনার ডেটের ছবি প্রকাশ করে নেটিজেনদের ট্রলের শিকার কাঞ্চন-শ্রীময়ী
লালন সাঁইকে স্মরণে দেশজুড়ে আয়োজন, ঢাকায় বিশেষ অনুষ্ঠান
মরমি সাধক লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান (মৃত্যুবার্ষিকী) দিবস উপলক্ষে কুষ্টিয়া, ঢাকা ও দেশের বিভিন্ন বিভাগীয় শহরে স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
লালন সাঁইকে স্মরণে দেশজুড়ে আয়োজন, ঢাকায় বিশেষ অনুষ্ঠান
আরও পড়ুন
বিবাহবার্ষিকীতে ডিভোর্স পেপার উপহার পেয়েছিলেন সেলিনা জেটলি
নারীর শরীর নিয়ে প্রত্যাশা কখনোই শেষ হয় না: রাধিকা মদন
শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন