images

বিনোদন / ঢালিউড

মা দিবসে দুই সন্তানকে নিয়ে পরীমণির আবেগঘন পোস্ট

রোববার, ১০ মে ২০২৬ , ১২:৩৩ পিএম

বিশ্ব মা দিবসে মাতৃত্বের এক স্নিগ্ধ মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন ঢালিউড অভিনেত্রী পরীমণি। সন্তানের জন্য পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয় যে মায়ের কোল—সেই ভালোবাসার প্রকাশই উঠে এসেছে তার সাম্প্রতিক ছবিতে।

পর্দায় বিভিন্ন চরিত্রে দর্শকদের মুগ্ধ করলেও বাস্তব জীবনে পরীমণি একজন নিবেদিতপ্রাণ মা। বর্তমানে তিনি তার দুই সন্তান—ছেলে শাহীম মুহাম্মদ পূণ্য এবং কন্যা সাফিয়া সুলতানা প্রিয়মকে ঘিরেই ব্যস্ত সময় কাটাচ্ছেন।

আজ বিশ্ব মা দিবসে সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করেন এই অভিনেত্রী। সেখানে দেখা যায়, বিছানায় দুই সন্তানকে দুই পাশে নিয়ে মমতায় ঘিরে আছেন পরীমণি। ছবির ক্যাপশনে তিনি লেখেন, শুভ সকাল প্রিয় মা দিবস।

আরও পড়ুন
Web-Image

লাইফ সাপোর্টে কারিনা, মেয়েকে বাঁচাতে সবার কাছে সাহায্যের আকুতি বাবার 

তার এই পোস্ট প্রকাশের পর ভক্তদের প্রশংসায় ভরে ওঠে মন্তব্য ঘর। অনেকেই তাকে একজন দায়িত্বশীল ও ভালোবাসাময় মা হিসেবে আখ্যা দেন।

অভিনেতা শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর দুই সন্তানকে নিয়েই একা সময় কাটাচ্ছেন পরীমণি। তবে এই কঠিন সময়ে তিনি মাতৃত্বকেই সবচেয়ে বড় শক্তি হিসেবে দেখছেন। অভিযোগ বা আফসোস নয়, বরং সন্তানের পাশে থেকে দায়িত্ব পালন করাকেই তিনি জীবনের সবচেয়ে বড় অর্জন হিসেবে গ্রহণ করেছেন।

মা দিবসে তার এই আবেগঘন মুহূর্ত আবারও মনে করিয়ে দিল, মায়ের ভালোবাসাই পৃথিবীর সবচেয়ে গভীর ও নিঃস্বার্থ অনুভূতি।


আরটিভি/জেএমএ