ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

লাইফ সাপোর্টে কারিনা, মেয়েকে বাঁচাতে সবার কাছে সাহায্যের আকুতি বাবার 

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১০ মে ২০২৬, ০৮:৪৩ এএম
ছবি: সংগৃহীত

হাসিখুশি আর প্রাণবন্ত মুখ হিসেবে সামাজিক মাধ্যমে পরিচিত ছিলেন কারিনা কায়সার। অভিনয় আর গল্প বলার মাধ্যমে ধীরে ধীরে নিজের আলাদা পরিচয়ও তৈরি করছিলেন। কিন্তু হঠাৎ করেই ভয়াবহ অসুস্থ হয়ে পড়েছেন এই তরুণ অভিনেত্রী ও কনটেন্ট নির্মাতা। এখন তিনি হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়ছেন।

জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদের মেয়ে কারিনা কায়সার বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত শুক্রবার (৮ মে) রাতে তাকে জীবনরক্ষাকারী যন্ত্রে নেওয়া হয়েছে।

শনিবার (৯ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কায়সার হামিদ। তিনি গণমাধ্যমকে জানান, কারিনার আগে থেকেই চর্বিযুক্ত লিভারের সমস্যা ছিল। তবে নিয়মিত ওষুধ না খাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। পরে শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়ে। এর মধ্যে আবার তিনি জন্ডিসজনিত ভাইরাসেও আক্রান্ত হন। সব মিলিয়ে তার লিভার বিকল হয়ে গেলে চিকিৎসকেরা তাকে লাইফ সাপোর্টে নেন।

আরও পড়ুন

মেয়ের জন্য সবার কাছে দোয়া চেয়ে কায়সার হামিদ বলেন, সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন।

গণমাধ্যম বরাতে পরিবার সূত্রে জানা গেছে, উন্নত চিকিৎসার জন্য কারিনাকে বিদেশে নেওয়ার চেষ্টা চলছে। ভারত বা সিঙ্গাপুরে নেওয়ার পরিকল্পনা থাকলেও বড় অঙ্কের চিকিৎসা ব্যয় নিয়ে দুশ্চিন্তায় পরিবার।

কায়সার হামিদ গণমাধ্যমকে বলেন, এর আগেও পরিবারের এক সদস্যের ক্যানসারের চিকিৎসায় অনেক টাকা খরচ হয়েছে। এখন মেয়ের চিকিৎসার খরচ জোগাড় করতে জমি বিক্রির চেষ্টাও করছেন তারা। তবে সময় খুব কম। তাই সরকার ও দেশের মানুষের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন তিনি।

কারিনা কায়সার অভিনয়ের পাশাপাশি গল্পকার হিসেবেও পরিচিতি পেয়েছেন। বিভিন্ন জনপ্রিয় ধারাবাহিক ও অনলাইন নাটকে কাজ করে তিনি তরুণ দর্শকদের কাছে পরিচিত মুখ হয়ে ওঠেন।

এখন সেই প্রাণবন্ত মেয়েটিকে সুস্থ দেখতে অপেক্ষায় পরিবার, সহকর্মী আর ভক্তরা। সবাই চাইছেন, আবারও হাসিমুখে পর্দায় ফিরুন কারিনা।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
নাটকের শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। হাসপাতালের বেডে শুয়ে একটি দৃশ্যের শুটিং করার সময় ক্যামেরাসহ তার মুখের ওপর পড়ে যান নাটকের চিত্রগ্রাহক (ডিওপি)।
শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার শিকার হয়েছেন দেশের জনপ্রিয় চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরী। ময়লা-আবর্জনা ফেলা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে স্থানীয় দুই ব্যক্তি তাকে লাঠিপেটা করে রক্তাক্ত জখম করেছে। গুরুতর আঘাতের কারণে তার মাথায় সেলাই দিতে হয়েছে।
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
প্রাক্তন স্ত্রীর নতুন জীবনের শুরুতে পাশে দাঁড়ালেন হলিউড অভিনেতা টোবি ম্যাগুয়ার। ‘স্পাইডার-ম্যান’ খ্যাত এই অভিনেতা নিজেই তার প্রাক্তন স্ত্রী জেনিফার মেয়ারের বিয়ের অনুষ্ঠানে বিশেষ দায়িত্ব পালন করেছেন।  এমনকি নবদম্পতির প্রথম চুম্বনের মুহূর্তেও উপস্থিত ছিলেন তিনি। সম্প্রতি বিয়ের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। গত ১০ অক্টোবর হাওয়াইয়ের ফোর সিজনস রিসোর্ট লানাইয়ে ব্যবসায়ী জিয়োফ্রি ওগুনলেসির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জেনিফার। জিয়োফ্রি নাইজেরিয়ার প্রভাবশালী আইনজীবী ও বিনিয়োগকারী আদেবায়ো ওগুনলেসির ছেলে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, টোবি ও জেনিফারের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই নতুন করে সংসার শুরু করলেন জেনিফার। জেনিফারের বিয়েতে হলিউডের একাধিক পরিচিত মুখের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। অতিথিদের তালিকায় ছিলেন র‍্যাচেল জো, কোর্টনি কক্স, লিওনার্দো ডিক্যাপ্রিও ও তার প্রেমিকা ভিত্তোরিয়া চেরেত্তি। এ ছাড়া অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও তার স্ত্রী লরেন সানচেজ বেজোস। টোবি ম্যাগুয়ার ও জেনিফার মেয়ার ২০০৭ সালে বিয়ে করেছিলেন। দীর্ঘ দাম্পত্য জীবনের পর ২০১৬ সালের অক্টোবরে বিচ্ছেদের ঘোষণা দেন তারা। পরে ২০২০ সালে বিবাহবিচ্ছেদের আবেদন করেন জেনিফার। এই সাবেক দম্পতির দুই সন্তান রয়েছে। বিচ্ছেদের পরও প্রাক্তন স্ত্রীর জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে টোবির এমন উপস্থিতি এবং বিয়ের আয়োজনে তার বিশেষ ভূমিকা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে কৌতূহল তৈরি করেছে। ব্যক্তিগত সম্পর্কের অধ্যায় শেষ হলেও সাবেক সঙ্গীর বিশেষ দিনে তার পাশে থাকার বিষয়টি অনেকের নজর কেড়েছে। আরটিভি/এসআর
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী পরিচিত মুখ নাসিমা খানের জানাজা ও দাফন বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
আরও পড়ুন
কারিনার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন, যা জানা গেল
কারিনা ছাড়া ঈদ আমার কাছে বিষাদময়: কায়সার হামিদ
নানার বাড়ির আঙিনায় চিরনিদ্রায় শায়িত কারিনা কায়সার
কারিনার জানাজায় অংশ নিয়ে যা বললেন নাহিদ ইসলাম