images

বিনোদন / মঞ্চ

শহীদ মিনারে শেষ শ্রদ্ধা, বনানী কবরস্থানে শায়িত হবেন আতাউর রহমান

মঙ্গলবার, ১২ মে ২০২৬ , ০৮:২৫ এএম

দেশের বরেণ্য অভিনেতা, নাট্যকার ও মঞ্চনির্দেশক মঞ্চসারথি আতাউর রহমানের মরদেহ আজ মঙ্গলবার (১২ মে) কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। সেখানে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের পর বনানী কবরস্থানে দাফন করা হবে এই গুণী শিল্পীকে।

অভিনয়শিল্পী সংঘ জানিয়েছে, মঙ্গলবার (১২ মে) বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত শহীদ মিনারে রাখা হবে আতাউর রহমানের মরদেহ। পরে মগবাজারে নিজ বাসভবনের সামনে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।

সোমবার (১১ মে) দিবাগত রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

আরও পড়ুন
RED-CARPET

৫০০ পাউরুটি দিয়ে তৈরি পোশাকে রেড কার্পেটে তারকা

পারিবারিক সূত্র জানায়, গত শুক্রবার (৮ মে) বাসায় পড়ে গিয়ে গুরুতর আহত হন আতাউর রহমান। এরপর দ্রুত তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে তাকে জীবনরক্ষাকারী চিকিৎসা সহায়তায় রাখা হয়েছিল।

বাংলাদেশের মঞ্চনাটক আন্দোলনের অন্যতম পথিকৃৎ ছিলেন আতাউর রহমান। অভিনয়, নাট্যরচনা ও নির্দেশনায় অসামান্য অবদানের জন্য তিনি পেয়েছেন একুশে পদক ও স্বাধীনতা পুরস্কারসহ বহু সম্মাননা।

তার মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোক।


আরটিভি/জেএমএ