৫০০ পাউরুটি দিয়ে তৈরি পোশাকে রেড কার্পেটে তারকা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ১১ মে ২০২৬ , ১০:২৫ এএম


৫০০ পাউরুটি দিয়ে তৈরি পোশাকে রেড কার্পেটে তারকা
ছবি: সংগৃহীত

আফ্রিকান চলচ্চিত্র ও ফ্যাশনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়োজন ‘আফ্রিকা ম্যাজিক ভিউয়ার্স চয়েস অ্যাওয়ার্ডস’ (এএমভিসিএ)-এর ১২তম আসর বসেছিল নাইজেরিয়ার লাগোসে। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় লাগোসের ইকো হোটেল অ্যান্ড সুইটসে যেখানে আফ্রিকার চলচ্চিত্র, টেলিভিশন ও ডিজিটাল মিডিয়ার তারকাদের সম্মাননা দেওয়া হয়।

তবে এবারের রেড কার্পেটে সবচেয়ে বেশি আলোচনায় আসেন এক রিয়েলিটি টিভি তারকা, যিনি ৫০০টিরও বেশি আসল পাউরুটি দিয়ে তৈরি একটি বিশাল গাউন পরে হাজির হন। পোশাকটির আকার এত বড় ছিল যে সেটি বহন করতে তাকে কয়েকজন সহকারীর সাহায্য নিতে হয়। এমনকি তার সঙ্গে থাকা সহকারীদের হাতেও দেখা যায় রুটির থালা।

সোশ্যাল মিডিয়ায় এই অভিনব পোশাক নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই এটিকে সৃজনশীল ও ব্যতিক্রমী মার্কেটিং আইডিয়া হিসেবে প্রশংসা করেন। আবার অনেকে খাদ্যের এমন ব্যবহারে অপচয়ের অভিযোগ তুলে সমালোচনাও করেন।

বিবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে ওই তারকা জানান, এটি শুধু নজর কাড়ার জন্য নয়, বরং তার নিজস্ব বেকারি ব্যবসার প্রচারের অংশ হিসেবে পরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে। পোশাকটির ডিজাইনার টয়িন লাওয়ান বলেন, লক্ষ্য ছিল ব্যক্তিগত ব্র্যান্ড ও ব্যবসাকে ফ্যাশনের মাধ্যমে তুলে ধরা যা নতুন একটি ট্রেন্ড তৈরি করতে পারে।

সব বিতর্কের মধ্যেও এবারের এএমভিসিএ রেড কার্পেট আবারও প্রমাণ করেছে, আফ্রিকার ফ্যাশন জগৎ কতটা সাহসী, পরীক্ষামূলক এবং সৃজনশীল হতে পারে।

সূত্র : বিবিসি

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission