images

বিনোদন

‘রাগ করলা’ নিয়ে মাতামাতি, নেটিজেনদের একহাত নিলেন নিলয়

মঙ্গলবার, ১৯ মে ২০২৬ , ০৫:৪৮ পিএম

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ‘রাগ করলা’ ডায়লগে মেতে থাকা নেটিজেনদের একহাত নিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর।

মঙ্গলবার (১৯ মে) নিজের ফেসবুক প্রোফাইলে এ নিয়ে কড়া সমালোচনা করেছেন এই অভিনেতা। লেখেন- রাগ করলা, রাগ করলা বলতে বলতে তাকে ভাইরাল করো, তারপর তাকে দিয়ে শো-রুম উদ্বোধন করাইয়ো। এওয়ার্ড প্রোগ্রামে ইনভাইট করে এওয়ার্ড দিও। তারপর স্ট্যাটাস দিও রুচির দুর্ভিক্ষ।

মূলত সামাজিক মাধ্যমে কোনো ব্যক্তি বা বিষয় ভাইরাল হওয়ার পর তাকে নিয়ে যে ধরনের বাণিজ্যিক ও সামাজিক তোড়জোড় শুরু হয়, নিলয় আলমগীরের স্ট্যাটাসে সেই প্রবণতাকেই ইঙ্গিত করা হয়েছে। অভিনেতার এমন স্পষ্টভাষী মন্তব্যে অধিকাংশ নেটিজেনই সহমত পোষণ করেছেন। সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে এখন চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা।

উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ার পাতা খুললেই দেখা যাচ্ছে এক কথিত কবিরাজকে। যিনি সাধারণত ‘রাগ করলা, কথাটা ঠিক না বেঠিক’ এ ধরনের সংলাপ বলে আলোচনায় এসেছেন। তবে তিনি একজন অভিনেতা। তার নাম ঈমান আলী। যিনি গাজীপুরে স্থায়ীভাবে বসবাস করছেন।

আরও পড়ুন
Web-Image

অন্ধকার ঘরে নিজেকে একা বন্দী করেছেন বলিউড ভাইজান সালমান খান, চিন্তায় মা

তবে এর আগেও বিভিন্ন সময় ভাইরাল কনটেন্ট বা ভাইরাল হওয়া ব্যক্তিদের নিয়ে মূলধারার অনেক তারকা নিজেদের উদ্বেগের কথা জানিয়েছেন। এবার নিলয় আলমগীরের এই ক্ষোভের পরও উঠল নানা প্রশ্ন।

আরটিভি/এসএস