images

বিনোদন / বলিউড

অযোধ্যার পর এবার ১৬ কোটি টাকার জমি কিনলেন রণবীর

বুধবার, ১৫ জুলাই ২০২৬ , ১১:৩৫ এএম

অযোধ্যায় জমি কেনার কয়েক মাসের মধ্যেই আবারও বড় বিনিয়োগ করলেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। এবার মহারাষ্ট্রের পুণের মুলশি তালুকার পিম্পরি গ্রামে প্রায় ২৫ দশমিক ৭ একর জমি কিনেছেন তিনি। এই জমি কিনতে তার খরচ হয়েছে ১৬ কোটি ৪২ লাখ টাকা। 

এমনটাই বলছে ভারতীয় একাধিক সংবাদমাধ্যম। 

সম্পত্তি সংক্রান্ত নথি অনুযায়ী, গত ৩০ এপ্রিল জমিটির নিবন্ধন সম্পন্ন হয়। জানা গেছে, মোট চারটি আলাদা প্লট নিয়ে এই জমি কেনা হয়েছে।

এর মধ্যে প্রথম প্লটের আয়তন ২১ হাজার ৪০০ বর্গমিটার, যার দাম ৩ কোটি ৩১ লাখ টাকা। দ্বিতীয় প্লটের আয়তন ২৯ হাজার ৯০০ বর্গমিটার, এর মূল্য ৪ কোটি ৬২ লাখ টাকা। তৃতীয় প্লটটি ৪৩ হাজার ৮০০ বর্গমিটার, যার দাম ৭ কোটি ৭ লাখ টাকা। আর চতুর্থ প্লটের আয়তন ৮ হাজার ৯০০ বর্গমিটার, এর মূল্য ১ কোটি ৩৯ লাখ টাকা।

আরও পড়ুন
SRABONTI

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহকারী, মুখ খুললেন অভিনেত্রী শ্রাবন্তী

নথিতে আরও জানা যায়, এই জমি কেনার জন্য রণবীর কপূর ৮২ লাখ ১৩ হাজার টাকা নিবন্ধন শুল্ক পরিশোধ করেছেন।

এর আগে চলতি বছরের মে মাসে অযোধ্যার দ্য সরযূ প্রকল্পে প্রায় ২ হাজার ১৩৪ বর্গফুটের একটি জমি কিনেছিলেন অভিনেতা। সেই জমির মূল্য ছিল ৩ কোটি ৩১ লাখ টাকা। প্রকল্পটিতে ক্লাবঘরসহ ৩৫টির বেশি আধুনিক সুবিধা রয়েছে।

অন্যদিকে, অভিনয় জীবনেও ব্যস্ত সময় পার করছেন রণবীর কাপুর। সর্বশেষ ২০২৩ সালে মুক্তি পাওয়া অ্যানিম্যাল ছবিতে তাকে দেখা যায়। বর্তমানে তিনি নীতেশ তিওয়ারি পরিচালিত পৌরাণিক কাহিনিনির্ভর রামায়ণ: প্রথম পর্ব ছবির শুটিং করছেন। এতে রামের চরিত্রে অভিনয় করছেন রণবীর, আর সীতার ভূমিকায় রয়েছেন সাই পল্লবী।

এছাড়া ছবিটিতে আরও অভিনয় করছেন যশ, সানি দেওল, লারা দত্ত ও রবি দুবে। ছবিটি ২০২৬ সালের দীপাবলিতে মুক্তির কথা রয়েছে। পাশাপাশি সঞ্জয় লীলা বানসালির লাভ অ্যান্ড ওয়ার ছবিতেও দেখা যাবে রণবীর কপূরকে।


আরটিভি/জেএমএ