ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহকারী, মুখ খুললেন অভিনেত্রী শ্রাবন্তী

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ০৩:৫৭ পিএম
শ্রাবন্তী চ্যাটার্জি। ছবি: সংগৃহীত

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির সহকারী ম্যানেজার অর্ঘ্য ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। এ ঘটনায় টালিপাড়া ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হলে অবশেষে মুখ খুলেছেন অভিনেত্রী।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, রোববার (১২ জুলাই) হাওড়ার ষষ্ঠীতলা এলাকা থেকে অভিযুক্ত অর্ঘ্যকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে আদালতে হাজির করা হলে আদালত ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

image

ঘটনার পর ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে শ্রাবন্তী চ্যাটার্জি জানান, ২০২৪ সাল থেকে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার মাধ্যমে অর্ঘ্য তার ইভেন্ট ও দৈনন্দিন কাজের সমন্বয়ের দায়িত্বে ছিলেন। তবে সম্প্রতি তিনি জানতে পারেন, অর্ঘ্য একটি গুরুতর অপরাধমূলক ঘটনার সঙ্গে জড়িত।

শ্রাবন্তী লেখেন, এই খবর আমাকে অত্যন্ত অস্বস্তিতে ফেলেছে। তার ব্যক্তিগত জীবন বা কর্মকাণ্ড সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। এ ঘটনার পর ভবিষ্যতে তার সঙ্গে আর কোনো ধরনের পেশাগত সম্পর্ক রাখতে চাই না। বিষয়টি আমি সংশ্লিষ্ট ম্যানেজমেন্ট সংস্থাকেও জানিয়েছি।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত অর্ঘ্য ও অভিযোগকারী নারী একই প্রতিষ্ঠানে কাজ করতেন। অভিযোগ অনুযায়ী, গত ১২ এপ্রিল একটি কাজের সূত্রে ওই নারী অর্ঘ্যর বাড়িতে গেলে তাকে ধর্ষণ করা হয়। পরে ১২ জুন ভুক্তভোগী হাওড়ার চ্যাটার্জিহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। তদন্ত শেষে গত ১২ জুলাই অর্ঘ্যকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ধর্ষণসহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছে।

আরও পড়ুন

পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত চলমান রয়েছে। আদালতের পরবর্তী নির্দেশনা অনুযায়ী আইনি প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।

উল্লেখ্য, অভিযোগগুলো বর্তমানে তদন্তাধীন। আদালতে বিচার শেষ না হওয়া পর্যন্ত অভিযুক্ত আইনগতভাবে দোষী প্রমাণিত হননি।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দুটো টাকার জন্য কত কী করতে হয়: কৌশানী
ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় ও আবেদনময়ী অভিনেত্রী কৌশানী মুখার্জি ‘বহুরূপী’র সাফল্যের পর কিছুটা আড়ালের দুবছর পর আবার ঝিমলি চরিত্রে বড় পর্দায় ফিরছেন তিনি।
দুটো টাকার জন্য কত কী করতে হয়: কৌশানী
আরটিভিতে আজ যা দেখবেন
বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ যা দেখবেন
কোনো দিনই আপনার ঋণ শোধ করতে পারব না বাবা: মিশা সওদাগর
ঢালিউডের জনপ্রিয় আইকনিক খলঅভিনেতা মিশা সওদাগর দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য সিনেমায় অভিনয় করে নিজেকে একক আধিপত্য বিস্তার করে চলেছেন। বর্তমানে ঢালিউড ইন্ডাস্ট্রিতে তিনি এক অপ্রতিদ্বন্দ্বী খলঅভিনেতা। নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করে নিয়েছেন তিনি।  দীর্ঘদিনের ক্যারিয়ারে দেশের শীর্ষস্থানীয় অনেক শিল্পী ও নির্মাতার সঙ্গে কাজ করেছেন এ অভিনেতা। এখনো নিয়মিত অভিনয় করে যাচ্ছেন তিনি। বর্তমানে অভিনয় নিয়েই ব্যস্ত সময় পার করছেন মিশা সওদাগর। নতুন সিনেমার কাজ, শুটিংসহ বিভিন্ন চলচ্চিত্রসংশ্লিষ্ট কার্যক্রমেও তাকে নিয়মিত দেখা যাচ্ছে।  দীর্ঘ পথচলার এই সময়ে নিজের ক্যারিয়ারে যাদের অবদান রয়েছে, তাদের প্রতি বরাবরই শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করে আসছেন এ খলঅভিনেতা। এবার ঠিক তেমনই এক নির্মাতার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মিশা সওদাগর। এবার সামাজিক মাধ্যমে বরেণ্য চলচ্চিত্র পরিচালক ছটকু আহমেদের জন্মদিন উপলক্ষ্যে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন মিশা সওদাগর। সেই পোস্টে ছটকু আহমেদকে ‘বাবা’ সম্বোধন করে নিজের জীবনে তার অবদানের কথা তুলে ধরেছেন তিনি।  মিশা সওদাগরের এই আবেগঘন পোস্ট পরিচালক ছটকু আহমেদের সঙ্গে তার সম্পর্ক কেবল একজন পরিচালক কিংবা অভিনেতার ছিল না। তার ক্যারিয়ার গড়ে ওঠার পেছনে পরিচালকের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে বলেই মনে করেন এ খলঅভিনেতা। তাই প্রিয় এ মানুষটির জন্মদিনে নিজের দীর্ঘদিনের কৃতজ্ঞতা ও শ্রদ্ধার কথাই প্রকাশ করেছেন মিশা সওদাগর। সামাজিক মাধ্যমে তার পোস্টে এ খলঅভিনেতা লিখেছেন— ‘কোনো দিনই আপনার ঋণ শোধ করতে পারব না বাবা। আমি সারাজীবন আপনার কাছে ঋণী।’ শুভ জন্মদিন জানিয়ে এ অভিনেতা বলেন, ‘সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং আনন্দে থাকুন। শুভ জন্মদিন বাবা।’ তিনি বলেন, ‘এ মিশা সওদাগর হওয়ার পেছনে সবচেয়ে বড় অবদান আপনার। আপনার কাছে  আমি কৃতজ্ঞ।’ আরটিভি/এসআর
কোনো দিনই আপনার ঋণ শোধ করতে পারব না বাবা: মিশা সওদাগর
বিজয়কে রোজ ১৫ বার ‘ভালোবাসি’ বলেন রাশমিকা
দীর্ঘ আট বছরের সম্পর্কের পর চলতি বছরের ফেব্রুয়ারিতে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন দক্ষিণ ভারতীয় সিনেমার তারকা বিজয় দেবারাকোন্ডা ও রাশমিকা মান্দানা।
বিজয়কে রোজ ১৫ বার ‘ভালোবাসি’ বলেন রাশমিকা
জামদানি শাড়ি ও খোঁপায় বেলি ফুলের সাজে নজর কাড়লেন মায়াবতী পূর্ণিমা
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা। বিশেষ করে রোমান্টিক সিনেমার নায়িকা হিসেবে একসময় তার জনপ্রিয়তা ছিল তুঙ্গে।
জামদানি শাড়ি ও খোঁপায় বেলি ফুলের সাজে নজর কাড়লেন মায়াবতী পূর্ণিমা
আরও পড়ুন
কোথায় আছেন ‘আয় খুকু আয়’-এর সেই খুকু