images

বিনোদন

আর্জেন্টিনার গোলগুলো মৌসুমী আপার চাবুকের মত: শাহরিয়ার নাজিম জয়

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ০৩:১৪ পিএম

বিশ্বকাপের উত্তাপের সঙ্গে পাল্লা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে তারকাদের মজার বাকযুদ্ধ। মাঠের লড়াই যেমন দর্শকদের উচ্ছ্বাস বাড়াচ্ছে, তেমনি মাঠের বাইরের খুনসুটিও ভক্তদের দিচ্ছে বাড়তি বিনোদন।

সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে আর্জেন্টিনা ফাইনালে জায়গা নিশ্চিত করার পর অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি রসাত্মক পোস্ট করে নতুন করে আলোচনায় আসেন। তিনি চিত্রনায়ক ওমর সানীকে ট্যাগ করে লেখেন, আর্জেন্টিনার গোলগুলো মৌসুমী আপার চাবুকের মতো। তবে তুলার না। একদম অরিজিনাল।

পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া পড়ে। মাত্র এক ঘণ্টার মধ্যেই সেখানে হাজারো মন্তব্য জমা হয়। নেটিজেনরা দুই তারকার এই হাস্যরসাত্মক খুনসুটিকে বেশ উপভোগ করছেন।

image

মূলত এই ‘চাবুক’ প্রসঙ্গের শুরু ব্রাজিল সমর্থক ওমর সানীর একটি ভিডিও বক্তব্যকে ঘিরে। লিওনেল মেসিকে নিয়ে ওমর সানীর মন্তব্যের জবাবে জয় কৌতুক করলে পাল্টা প্রতিক্রিয়ায় ওমর সানী ফেসবুকে লিখেছিলেন, জয়কে মারার জন্য তিনি ‘অরিজিনাল চাবুক’ অর্ডার দিয়েছেন।

সেই প্রসঙ্গ টেনেই আর্জেন্টিনার জয়ের পর নতুন করে খোঁচা দেন শাহরিয়ার নাজিম জয়। তার পোস্টের মাধ্যমে তিনি ইঙ্গিত করেন, আর্জেন্টিনার গোলগুলো ছিল এতটাই নিখুঁত ও কার্যকর, যেন ‘অরিজিনাল চাবুকের’ আঘাতের মতোই প্রতিপক্ষকে কাবু করেছে।

জয়ের পোস্টের মন্তব্যঘরেও চলছে রসিকতার বন্যা। এক ভক্ত লিখেছেন, এই পোস্টের পরে কি ওমর সানী আবারও আপনাকে আসল চাবুকের ভয় দেখাবে? একই ধরনের মন্তব্য করেছেন আরও অনেক অনুসারী।

আরও পড়ুন
pori

তুমি আমার বিয়ে ঠেকাতে পারলে না, কাকে বললেন পরীমণি

বিশ্বকাপের উন্মাদনার মধ্যেই ওমর সানী ও শাহরিয়ার নাজিম জয়ের এই বন্ধুত্বপূর্ণ বাকযুদ্ধ সামাজিক মাধ্যমে আলাদা মাত্রা যোগ করেছে। ফুটবল নিয়ে দুই তারকার এমন রসিকতা ভক্তদের কাছেও হয়ে উঠেছে বাড়তি বিনোদনের উপলক্ষ।

আরটিভি/এসকে