ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

তুমি আমার বিয়ে ঠেকাতে পারলে না, কাকে বললেন পরীমণি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ০৯:৫৫ এএম
হ্যারি কেন ও পরীমনি। ছবি: সংগৃহীত

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনির একটি ফেসবুক পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ইংল্যান্ডের অধিনায়ক ও তারকা ফুটবলার হ্যারি কেনকে উদ্দেশ্য করে দেওয়া তার একটি পোস্ট ইতোমধ্যে ভাইরাল হয়েছে।

সম্প্রতি ২০২৬ ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় ইংল্যান্ড। ম্যাচ শেষ হওয়ার পরপরই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পরীমনি লিখেন, Harry Kane পারলে না তুমি আমার বিয়েটা ঠেকাতে!

image

এই পোস্টের পেছনে রয়েছে আগের একটি ঘোষণার সূত্র। এর আগে পরীমনি ফেসবুকে জানিয়েছিলেন, আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে তিনি আবার বিয়ে করবেন। সেই ঘোষণার ধারাবাহিকতায় ইংল্যান্ডের পরাজয়ের পর হ্যারি কেনকে উদ্দেশ্য করে রসিকতার ছলে এই পোস্ট করেন তিনি।

পোস্টটি প্রকাশের পরপরই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। সর্বশেষ তথ্য অনুযায়ী, পোস্টটিতে ১ লক্ষের বেশি রিয়্যাকশন এবং প্রায় দেড় হাজারের বেশি মন্তব্য পড়েছে। অনেকেই পোস্টটিকে নিছক হাস্যরস হিসেবে দেখেছেন, আবার কেউ কেউ পরীমনির ব্যক্তিগত জীবন ও সম্ভাব্য নতুন বিয়ে নিয়ে নানা জল্পনা-কল্পনা শুরু করেছেন।

আরও পড়ুন

কমেন্টে নেটিজেনদের কেউ মজার মন্তব্য করেছেন, কেউ আবার হ্যারি কেনকে নিয়ে পরীমনির এমন পোস্টের কারণ জানতে চেয়েছেন। এদিকে, অনেকের ধারণা পরীমনি হয়তো আবারও বিয়ের পিঁড়িতে বসার ইঙ্গিত দিয়েছেন। তবে এ বিষয়ে অভিনেত্রীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নতুন কোনো ঘোষণা দেওয়া হয়নি।

পরীমনির এই ব্যতিক্রমী পোস্ট ঘিরে এখনো সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা অব্যাহত রয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এশিয়ান গেমস শেষে দেশে ফিরল হকি দল
এশিয়ান গেমসের মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় পুরুষ ও নারী হকি দল। জাপানে অনুষ্ঠিত এবারের আসরে প্রথমবারের মতো অংশ নিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ নারী হকি দল।
এশিয়ান গেমস শেষে দেশে ফিরল হকি দল
মেসির বিদায়ী ম্যাচে থাকছেন না দিবালা-আরমানিসহ ৫ বিশ্বচ্যাম্পিয়ন
অবশেষে হাজির লিওনেল মেসির বিদায়ের সেই প্রতীক্ষিত দিন। বুধবার বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে আবেগঘন এক আয়োজনে জাতীয় দলের সতীর্থদের সঙ্গে শেষবারের মতো মাঠে দেখা যাবে আর্জেন্টাইন ফুটবল জাদুকরকে।
মেসির বিদায়ী ম্যাচে থাকছেন না দিবালা-আরমানিসহ ৫ বিশ্বচ্যাম্পিয়ন
রোনালদোকে অহংকারী বললেন বিশ্বকাপজয়ী দুগারি
ক্রিশ্চিয়ানো রোনালদো ও পর্তুগাল জাতীয় দলকে ঘিরে চলমান পরিস্থিতিতে তীব্র হতাশা প্রকাশ করেছেন ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপজয়ী সাবেক ফুটবলার ক্রিস্টোফে দুগারি।
রোনালদোকে অহংকারী বললেন বিশ্বকাপজয়ী দুগারি
বিদায়ী ম্যাচের আগে মেসির হৃদয়স্পর্শী বার্তা
আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলতে নামার আগে আবেগঘন বার্তা দিয়েছেন বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসি।
বিদায়ী ম্যাচের আগে মেসির হৃদয়স্পর্শী বার্তা
সব সংস্করণের অধিনায়কত্ব ছাড়লেন হারমানপ্রীত কৌর
ভারতীয় নারী ক্রিকেট দলের দীর্ঘদিনের অধিনায়ক হারমানপ্রীত কৌর সব সংস্করণের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
সব সংস্করণের অধিনায়কত্ব ছাড়লেন হারমানপ্রীত কৌর
আরও পড়ুন
ইংলিশ পরীক্ষা দিয়ে ২০২৭ বিশ্বকাপ শুরু বাংলাদেশের, দেখে নিন পূর্ণাঙ্গ সূচি
২০২৭ বিশ্বকাপের গ্রুপিং চূড়ান্ত, কঠিন প্রতিপক্ষ পেল বাংলাদেশ
বিশ্বকাপের ভেন্যু দেখতে বাংলাদেশে আসছে আইসিসির প্রতিনিধি দল
বিশ্বকাপ থেকেই বেকহ্যামের আয় ৫০০ কোটি টাকা