images

বিনোদন

ঢাকায় আসছেন আতিফ আসলাম, কনসার্টে শুক্রবার মঞ্চ মাতাবেন 

বুধবার, ২২ জুলাই ২০২৬ , ০২:৩৪ পিএম

নানা গুঞ্জন ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে দক্ষিণ এশিয়ার জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম বুধবার (২২ জুলাই) ঢাকায় পৌঁছাচ্ছেন। রাজধানীর পূর্বাচল ক্রিকেটার্স একাডেমি মাঠে আগামী ২৪ জুলাই (শুক্রবার) অনুষ্ঠিত হবে তার বহুল প্রতীক্ষিত কনসার্ট।

কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ ইনকর্পোরেশন এক সংবাদ সম্মেলনে জানায়, কনসার্ট বাতিল বা পেছানোর যে গুঞ্জন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে, তার কোনো ভিত্তি নেই। ইতোমধ্যে প্রয়োজনীয় প্রশাসনিক অনুমতি এবং ভেন্যুর সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

আয়োজকদের একজন প্রতিনিধি বলেন, আতিফ আসলাম বিশ্বের অন্যতম জনপ্রিয় শিল্পী। দীর্ঘ প্রতীক্ষার পর তিনি ঢাকায় আসছেন এবং নির্ধারিত সময়েই কনসার্ট অনুষ্ঠিত হবে। কনসার্ট সফলভাবে আয়োজনের জন্য বিভিন্ন অংশীদারের সঙ্গে সমন্বয় করে কাজ চলছে বলেও জানান তিনি।

গত বছরের একটি বড় আয়োজন বাতিল হওয়ার অভিজ্ঞতার কথা তুলে ধরে আয়োজকরা বলেন, সে সময় নানা ধরনের জটিলতার মুখোমুখি হতে হয়েছিল। তবে এবার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং তারা আশাবাদী, আর কোনো বাধা ছাড়াই আয়োজনটি সফলভাবে সম্পন্ন হবে।

আরও পড়ুন
THALAPATI

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের সিনেমা, ৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

এছাড়া, আতিফ আসলামের ঢাকা পৌঁছানোর পর তাকে নিয়ে একটি বিশেষ প্রেস কনফারেন্স আয়োজনের পরিকল্পনার কথাও জানানো হয়েছে। সেখানে সংবাদমাধ্যমের জন্য কভারেজ, প্রবেশ, ফুটেজ ধারণসহ সার্বিক নির্দেশনা তুলে ধরা হবে।

বহুল প্রতীক্ষিত এই কনসার্ট ঘিরে ইতোমধ্যেই ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

আরটিভি/এসকে