ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের সিনেমা, ৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ০২:১৯ পিএম
দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়।ছবি: সংগৃহীত

দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়ের বহুল প্রতীক্ষিত ও ক্যারিয়ারের শেষ সিনেমা ‘জন নায়াগান’ বৃহস্পতিবার (২৩ জুলাই) বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে। রাজনৈতিক জীবনে পূর্ণ মনোযোগ দেওয়ার আগে এটিই বিজয়ের শেষ সিনেমা হওয়ায় ভক্তদের মধ্যে তৈরি হয়েছে তুমুল উন্মাদনা।

দীর্ঘদিন ধরে নানা জটিলতার কারণে সিনেমাটির মুক্তি অনিশ্চয়তায় ছিল। বারবার মুক্তির তারিখ পিছিয়ে যাওয়ায় দর্শকদের অপেক্ষা আরও দীর্ঘ হয়। এরই মধ্যে গত ৯ এপ্রিল নির্বাচনের আগে সিনেমাটির একটি এইচডি প্রিন্ট অনলাইনে ফাঁস হয়ে যায়। পরে পুলিশ এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করলেও নির্মাতাদের জন্য নতুন করে সংকট তৈরি হয়।

তবে সব বাধা পেরিয়ে মুক্তির আগেই বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে এইচ. বিনোথ পরিচালিত অ্যাকশন-ড্রামাটি। ভারতীয় গণমাধ্যম বলিউড লাইফ-এর তথ্য অনুযায়ী, অগ্রিম টিকিট বিক্রির মাত্র ৪৮ ঘণ্টায় ভারতে ৬ লাখের বেশি টিকিট বিক্রি হয়েছে। মঙ্গলবার পর্যন্ত শুধুমাত্র অগ্রিম বুকিং থেকেই প্রায় ১৫ কোটি টাকার আয় করেছে সিনেমাটি। অন্যদিকে, প্রথম সপ্তাহান্তের জন্য বিশ্বব্যাপী প্রি-সেল বুকিংয়ের পরিমাণ ২৭ কোটি টাকা ছাড়িয়েছে।

জানা গেছে, কোনো বড় ধরনের প্রচারণা ছাড়াই সিনেমাটি ঘিরে দর্শকদের আগ্রহ নজিরবিহীন। সারা ভারতে প্রায় ৮ হাজার শো নির্ধারণ করা হয়েছে। টিকিটের চাহিদা এতটাই বেশি যে, অনেক প্রেক্ষাগৃহে আগাম বুকিং সামলাতে হিমশিম খেতে হচ্ছে হল কর্তৃপক্ষকে।

অনিরুদ্ধ রবিচন্দরের সংগীতে নির্মিত ‘জন নায়াগান’এ থালাপতি বিজয়ের পাশাপাশি অভিনয় করেছেন পূজা হেগড়ে, মামিতা বাইজু, ববি দেওল ও প্রকাশ রাজ।

আরও পড়ুন

রাজনীতিতে যোগ দেওয়ার ঘোষণা দেওয়ার পর বিজয়ের শেষ সিনেমা হিসেবে ‘জন নায়াগান’ ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে। বিশ্লেষকদের ধারণা, মুক্তির প্রথম দিনেই বছরের অন্যতম সেরা ওপেনিং রেকর্ড গড়তে পারে সিনেমাটি।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাদিয়া আয়মানের বিস্ফোরক স্ট্যাটাস
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী সাদিয়া আয়মান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি ঘটনাটিকে হৃদয়বিদারক ও অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেন।
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাদিয়া আয়মানের বিস্ফোরক স্ট্যাটাস
আরটিভিতে আজ (২৭ সেপ্টেম্বর) যা দেখবেন
রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (২৭ সেপ্টেম্বর) যা দেখবেন
‘হাঙর নদী গ্রেনেড’ খ্যাত অভিনেতা বিজয় হাসপাতালে
কালজয়ী সিনেমা ‘হাঙর নদী গ্রেনেড’-এ ‘রইছ’ চরিত্রে অভিনয় করে দর্শকপ্রিয়তা পাওয়া অভিনেতা বিজয় চৌধুরী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি রাজধানীর জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেছে, বৃহস্পতিবার মানিকগঞ্জের সিংগাইরে একটি পারিবারিক অনুষ্ঠান শেষে স্ত্রী সালমা চৌধুরীকে নিয়ে ঢাকায় ফেরার পথে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন বিজয় চৌধুরী। পরে তাকে দ্রুত জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা জানান, তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় প্রথমে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। পরে অবস্থার কিছুটা উন্নতি হলে আইসিইউ থেকে সাধারণ বেডে স্থানান্তর করা হয়েছে বলে জানা গেছে। বাবার অসুস্থতার খবর জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সবার কাছে দোয়া চেয়েছেন তার মেয়ে ফিওনা চৌধুরী। বিজয় চৌধুরীর ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘আমার বাবা আবু আজাদ চৌধুরী (বিজয়) বর্তমানে অনেক অসুস্থ। তিনি এখন হৃদ্‌রোগ ইনস্টিটিউটে ভর্তি আছেন এবং চিকিৎসাধীন। আমার বাবার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন এবং সব বিপদ-আপদ থেকে হেফাজত করেন।’ উল্লেখ্য, কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে ১৯৯৭ সালে ‘হাঙর নদী গ্রেনেড’ সিনেমাটি নির্মাণ করেন চাষী নজরুল ইসলাম। এই চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে ‘রইছ’ চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন বিজয় চৌধুরী। আরটিভি/এসআর
‘হাঙর নদী গ্রেনেড’ খ্যাত অভিনেতা বিজয় হাসপাতালে
সালমানের ‘পুরুষত্ব’ নিয়ে খোঁচা, তোপের মুখে আসিফ
জনপ্রিয় অনুষ্ঠান ‘বিগ বস ২০’-এর ঘরে পুরুষত্ব ও গোঁফ নিয়ে একটি বক্তব্য কেন্দ্র করে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে তীব্র সমালোচনা শুরু হয়েছে। সামাজিক মাধ্যমে এ বিতর্কিত মন্তব্যের কারণে সংবাদের শিরোনামে এসেছেন ‘পঞ্চায়েত’ সিরিজখ্যাত অভিনেতা আসিফ খান। তার এ বক্তব্য নিয়ে চলছে তুমুল সমালোচনা।  নেটিজেনদের একাংশ মনে করছেন, এই মন্তব্যের মাধ্যমে আসিফ পরোক্ষভাবে অনুষ্ঠানটির সঞ্চালক সালমান খানকে অপমান করেছেন। তবে আসিফ খানের এমন মন্তব্য কেন্দ্র করে আগামী পর্বগুলোতে নতুন বিতর্কের আভাস পাওয়া গেছে।  আসিফ খানের এ মন্তব্যের পর প্রতিযোগিতার অন্য সদস্যরা তাৎক্ষণিকভাবে এর প্রতিবাদ জানান। তাকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে বলেন, সমাজের বহু মানুষেরই গোঁফ থাকে না। এমনকি এই অনুষ্ঠানের মূল সঞ্চালক অভিনেতা সালমান খানেরও সব সময় গোঁফ থাকে না।  আরেক প্রতিযোগী আসিফের এই বক্তব্যের বিরোধিতা করে বলেন, একজন প্রকৃত পুরুষ কখনোই উগ্র বা হিংসুটে হয় না; বরং পুরো পরিবারকে একসঙ্গে আগলে রাখেন। অন্য আরেক প্রতিযোগী গুল্লু অভিযোগ তোলেন, প্রতিযোগী ইয়াং ডিএসএ নিজের দলের সব সদস্যের গোঁফের বিন্যাস নিজের মতো করিয়ে নিচ্ছেন।  এর জবাবে আসিফ খান তার রাজস্থানি সংস্কৃতির প্রসঙ্গ টেনে বলেন, আমরা রাজস্থান থেকে এসেছি। এই গোঁফ আমাদের পরিচয়, আর যাদের গোঁফ নেই, তাদের আমরা পুরুষ মানুষ বলে মনেই করি না। তাই দাড়ি-গোঁফ এমনই রাখা হয়।’ আরটিভি/এসআর
সালমানের ‘পুরুষত্ব’ নিয়ে খোঁচা, তোপের মুখে আসিফ
চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার অভিনেত্রী, ব্যাংকে মিললো লেনদেনের প্রমাণ
চাঁদাবাজি ও এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগে ভারতীয় অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কটকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ, একটি শর্টফিল্মে বিনিয়োগ না করায় ওই ব্যবসায়ীকে মারধর করে তার কাছ থেকে নগদ ও ব্যাংক লেনদেনের মাধ্যমে মোট ৫ লাখ ৫০ হাজার রুপি আদায় করা হয়। অভিনেত্রীর ব্যাংক অ্যাকাউন্টে অর্থের লেনদেনের প্রমাণও পেয়েছে পুলিশ।
চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার অভিনেত্রী, ব্যাংকে মিললো লেনদেনের প্রমাণ
আরও পড়ুন
লোকসভার আসন নিয়ে মোদির কাছে ৩ দাবি মুখ্যমন্ত্রী বিজয়ের
স্বস্তির বার্তা পেলেন থালাপতি বিজয়, মামলা প্রত্যাহার করলেন স্ত্রী
গরু জবাইয়ের পক্ষ নিয়ে সুপ্রিম কোর্টে থালাপতি সরকারের জয়
গরু জবাই নিষিদ্ধের বিরুদ্ধে দাঁড়াল থালাপতির সরকার