images

বিনোদন / আরটিভি

অভিনয়শিল্পী হওয়ার স্বপ্ন? সুযোগ দিচ্ছে আরটিভি

বুধবার, ০৫ আগস্ট ২০২৬ , ১১:৩৬ এএম

অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার গড়তে আগ্রহীদের জন্য নতুন সুযোগ নিয়ে এসেছে দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি। নাটক ও অন্যান্য প্রযোজনার জন্য নতুন ও সম্ভাবনাময় অভিনয়শিল্পী খুঁজছে প্রতিষ্ঠানটি।

আরটিভির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মা-বাবা, ভাই-বোন, নায়ক-নায়িকা, শিশুশিল্পীসহ সব ধরনের চরিত্রের জন্য আবেদন করা যাবে। নতুনদের অগ্রাধিকার দেওয়া হলেও অভিজ্ঞ অভিনয়শিল্পীরাও অংশ নিতে পারবেন।

আরও পড়ুন
Web-Image---Copy

২১ বছরে পদার্পণ করল আরটিভি

আবেদনের জন্য প্রার্থীদের একটি বায়োডাটা, দুটি সাম্প্রতিক ছবি, ফেসবুক প্রোফাইলের লিংক এবং অভিনয়ের ভিডিও লিংক (যদি থাকে) ই-মেইলের মাধ্যমে পাঠাতে হবে।

আবেদন পাঠানোর ই-মেইল: rtvdigital247@gmail.com

অভিনয়ের জগতে নিজের প্রতিভা তুলে ধরতে এবং টেলিভিশন অঙ্গনে কাজের সুযোগ পেতে আগ্রহীদের জন্য এটি হতে পারে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। তাই অভিনয়ে আত্মবিশ্বাস থাকলে দেরি না করে প্রয়োজনীয় তথ্য পাঠিয়ে আবেদন করার আহ্বান জানিয়েছে আরটিভি।

আরটিভি/এমএইচজে