images

বলিউড

৫০০ লিটার পেট্রোলে বাজিমাত, হাজার কোটির ক্লাবে রণবীরের ‘ধুরন্ধর ২’

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ , ০৯:২৩ পিএম

বক্স অফিসে ঝড় তুলেছে রণবীর সিং অভিনীত অ্যাকশন থ্রিলার ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ (ধুরন্ধর ২)। মুক্তির পর থেকেই দর্শক ও সমালোচকদের প্রশংসায় ভাসছে ছবিটি, ইতিমধ্যেই ছাড়িয়ে গেছে হাজার কোটি রুপির মাইলফলক। তবে এই সাফল্যের নেপথ্যে রয়েছে পরিচালক আদিত্য ধরের এক সাহসী ও ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত।

আরও পড়ুন
Park030

নিজ রেস্টুরেন্ট থেকে জনপ্রিয় কোরিয়ান অভিনেতার মরদেহ উদ্ধার, ঘটনা কী

সম্প্রতি জানা গেছে, ছবিটির অ্যাকশন দৃশ্যে কৃত্রিম প্রযুক্তির (ভিএফএক্স) পরিবর্তে ব্যবহার করা হয়েছে জ্যান্ত সব উপাদান। অ্যাকশন ডিরেক্টর প্রকাশের দেওয়া তথ্যমতে, ছবির ক্লাইম্যাক্সে রণবীর সিং ও অর্জুন রামপালের লড়াইয়ের সময় বাস্তবতা ফুটিয়ে তুলতে ব্যবহার করা হয়েছে ৫০০ লিটার পেট্রোল এবং ২৫ কেজি বিস্ফোরক। বড় বড় তেলের ট্যাঙ্কার ও কন্টেইনার উড়িয়ে দেওয়ার দৃশ্যগুলো গ্রাফিক্স ছাড়াই বাস্তবে ধারণ করা হয়েছে।

বিপজ্জনক এই শুটিং চলাকালে রণবীর সিং ও অর্জুন রামপাল সরাসরি সেটে উপস্থিত ছিলেন। জীবনের ঝুঁকি থাকা সত্ত্বেও দুই অভিনেতা দৃশ্যটি নিখুঁত করতে সাহসিকতার পরিচয় দিয়েছেন। মূলত টানটান উত্তেজনা আর পাকিস্তান-বিরোধী পটভূমিই ছবিটিকে বর্তমান সময়ের অন্যতম সেরা ব্লকব্লাস্টারে পরিণত করেছে।

এদিকে ‘ধুরন্ধর ২’-এর অভাবনীয় সাফল্যের পর পরিচালক আদিত্য ধর তার পরবর্তী প্রজেক্টের প্রস্তুতি শুরু করেছেন। গুঞ্জন রয়েছে, ২০২৭ সালের মার্চে শুরু হতে যাওয়া সেই সিনেমাতেও কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে রণবীর সিংকে। বর্তমানে বড় পর্দার রাজত্ব শেষে ছবিটি এখন ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির অপেক্ষায় প্রহর গুনছে।

আরটিভি/এমআই