ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

নিজ রেস্টুরেন্ট থেকে জনপ্রিয় কোরিয়ান অভিনেতার মরদেহ উদ্ধার, ঘটনা কী

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ০৬:২০ পিএম
‘জুস আঙ্কেল’ খ্যাত অভিনেতা পার্ক ডং-বিন। ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার বিনোদন জগতের জনপ্রিয় মুখ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘জুস আঙ্কেল’ হিসেবে পরিচিত অভিনেতা পার্ক ডং-বিন আর নেই। মঙ্গলবার (২৯ এপ্রিল) সিউলের পার্শ্ববর্তী পিয়ংটেক এলাকায় নিজের রেস্টুরেন্ট থেকেই ৫৬ বছর বয়সী এই অভিনেতার মরদেহ উদ্ধার করা হয়।

প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে আত্মহত্যা বা কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের আলামত পাওয়া যায়নি। তবে অভিনেতার মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ। শুক্রবার (১ মে) সকালে ‘ইয়ংইন ফরেস্ট অব পিসে’ তার শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন

তিন দশকের দীর্ঘ ক্যারিয়ারে পার্ক ডং-বিন অসংখ্য সিনেমা ও নাটকে অভিনয় করেছেন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে, জনপ্রিয় সিনেমা ‘তায়েগুকগি: দ্য ব্রাদারহুড অব ওয়ার’, ‘দ্য হান্ট্রেসেস’। নাটক, ‘ক্যাফে মিনামদাং’ এবং ‘হি ইজ সাইকোমেট্রিক’।

তবে তিনি বিশ্বজুড়ে ব্যাপক পরিচিতি পান ২০১২ সালের একটি নাটকের ভাইরাল দৃশ্যের মাধ্যমে যেখানে তিনি ‘জুস আঙ্কেল’ নামে পরিচিতি পান।

ব্যক্তিগত জীবনে পার্ক ডং-বিন ২০২০ সালে অভিনেত্রী লি সাং-য়িকে বিয়ে করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী এবং তিন বছরের এক কন্যাসন্তান রেখে গেছেন। তার আকস্মিক প্রয়াণে কোরিয়ান চলচ্চিত্র অঙ্গনসহ ভক্তমহলে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তরা প্রিয় অভিনেতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছেন।

উল্লেখ্য, পার্ক ডং-বিন ‘জুস আঙ্কেল’ নামে পরিচিত হন ২০১২ সালের একটি নাটকের ভাইরাল দৃশ্যের কারণে। সেখানে সত্য জানার পর তিনি মুখের কমলার জুস ছিটকে ফেলেন। এই দৃশ্যটি সামাজিক মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পায় এবং সেখান থেকেই তার এই মজার ডাকনামটি ছড়িয়ে পড়ে। অভিনেতার আকস্মিক মৃত্যুতে ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক মাধ্যমে অনেকে শ্রদ্ধা জানাচ্ছেন।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নতুন কুঁড়ি-২০২৬: শুরু হচ্ছে শিশু-কিশোরদের আবেদন
শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি-২০২৬’-এ অংশ নিতে আবেদন আহ্বান করেছে বাংলাদেশ টেলিভিশন।
নতুন কুঁড়ি-২০২৬: শুরু হচ্ছে শিশু-কিশোরদের আবেদন
আমেরিকার ভিসা পেয়ে শুটিং ফাঁসিয়ে মাঝপথেই চলে গেলেন সঙ্গীতশিল্পী লুইপা
জিনিয়া জাফরিন লুইপা বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের একটি পরিচিত নাম। একজন শিল্পীর সবচেয়ে বড় দায়িত্ব হলো "কমিটমেন্ট" বা কথা রাখা, কিন্তু এই কমিটমেন্ট যে ঠিক কী তা হয়তো তিনি জানেনই না অথবা জানলেও তার কোনো তোয়াক্কা করেন না। 
আমেরিকার ভিসা পেয়ে শুটিং ফাঁসিয়ে মাঝপথেই চলে গেলেন সঙ্গীতশিল্পী লুইপা
কারাগারেও বিলাসী জীবন ডিডির, মাসে খরচ হাজার হাজার ডলার
কারাগারে থেকেও যেন বিলাসী জীবন কাটাচ্ছেন মার্কিন সংগীত তারকা শন ডিডি কম্বস।
কারাগারেও বিলাসী জীবন ডিডির, মাসে খরচ হাজার হাজার ডলার
ইতিহাস গড়লেন টেইলর সুইফট, নজর কাড়ল পোশাকও 
সংগীতজগতের অন্যতম আলোচিত পুরস্কার অনুষ্ঠান এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে (ভিএমএ) ইতিহাস গড়েছেন মার্কিন গায়িকা টেইলর সুইফট।
ইতিহাস গড়লেন টেইলর সুইফট, নজর কাড়ল পোশাকও 
আরটিভিতে আজ (৩০ সেপ্টেম্বর) যা দেখবেন
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন
আরটিভিতে আজ (৩০ সেপ্টেম্বর) যা দেখবেন
আরও পড়ুন
রাস্তার পাশে শিয়ালের জটলা, কাছে যেতেই ‘চোখ কপালে’ সানাউল্লাহর
মামা বাড়ির এলাকায় থেকেই কপাল পুড়ল রেজার!
সোনারগাঁওয়ে ট্রলারডুবি: ৪ দিন পর নিখোঁজ হেলাল উদ্দিনের মরদেহ উদ্ধার
মসজিদের শৌচাগার থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার