images

ফিচার

বরফের প্রায় ৪ হাজার ফুট নিচে জঙ্গলের খোঁজ পেলেন বিজ্ঞানীরা

মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ , ১১:৫৩ এএম

বিশ্বের বরফের রাজ্য অ্যান্টার্কটিকার প্রায় ৪ হাজার ফুট নিচে হাজার হাজার বছর আগের নদী ও গভীর জঙ্গলের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। ডারহাম বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক কৃত্রিম উপগ্রহ থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে এবং অ্যান্টার্কটিকার একটি বিশেষ এলাকায় গবেষণা চালিয়ে এই চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করেছেন।

গবেষকদের মতে, প্রায় ৩ কোটি ৪০ লক্ষ বছর আগে অ্যান্টার্কটিকার ওই অংশে নদী প্রবাহিত হতো এবং ছিল ঘন বনাঞ্চল। কিন্তু গন্ডোয়ানা ল্যান্ডের ভাঙনের পর এই অঞ্চল ক্রমশ বরফের চাদরে ঢাকা পড়ে। প্রায় ২ কোটি বছর আগে থেকে হিমবাহের বরফ জমতে শুরু করে, যার ফলে নদী ও জঙ্গলের ওপর বরফের স্তর প্রতিনিয়ত পুরু হতে থাকে।

আরও পড়ুন
ijen-dighi

এই দিঘির পানি স্পর্শ করা মানা, করলে আর রক্ষা নেই

বর্তমানে বরফের নিচে প্রায় ৩ হাজার ৯০০ ফুট গভীরে সেই প্রাচীন নদী ও জঙ্গলের অবশিষ্টাংশ অক্ষত রয়েছে। বরফের স্থিতিশীলতার কারণে তাদের অস্তিত্বের কোনো চিহ্ন মুছে যায়নি, যা আধুনিক বিজ্ঞানীরা গবেষণার মাধ্যমে আবিষ্কার করতে পেরেছেন।

এই আবিষ্কার অ্যান্টার্কটিকার পূর্ববর্তী পরিবেশ এবং জলবায়ুর ইতিহাস বোঝার ক্ষেত্রে নতুন দিগন্ত খুলে দিয়েছে। বিষয়টি বিশ্বজুড়ে বিজ্ঞান ও গবেষণা ক্ষেত্রের নজর কাড়েছে এবং বিভিন্ন আন্তর্জাতিক পত্রপত্রিকায় ব্যাপক আলোচিত হয়েছে।

আরটিভি/এসকে