ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

এই দিঘির পানি স্পর্শ করা মানা, করলে আর রক্ষা নেই

আরটিভি নিউজ

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ১০:১৮ এএম
ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার পূর্ব জাভায় অবস্থিত পৃথিবীর সবচেয়ে বড় অ্যাসিড লেক, কাওয়া ইজেন। চারদিকে পাহাড় ঘেরা এই দিঘির পানি নীলচে সবুজ বা টার্কোইজ রঙের। যা প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য নিদর্শন। তবে এই অপূর্ব পানি ছোঁয়া একেবারেই নিষেধ। কারণ এতে প্রচুর পরিমাণ অ্যাসিড রয়েছে যা ত্বক মুহূর্তেই পুড়ে ফেলে এবং ধাতুও গলিয়ে দিতে সক্ষম।

কাওয়া ইজেন দিঘির নিচে একটি সক্রিয় আগ্নেয়গিরি অবস্থান করছে, যার কারণে এখানে সালফিউরিক গ্যাস নির্গত হয় এবং পানির অ্যাসিড মাত্রা অত্যন্ত বেশি। এই লেক থেকে মাঝে মাঝে ধোঁয়া উঠে আসে যা গ্যাস হিসেবে সালফিউরিক এসিড বহন করে।

আগ্নেয়গিরিটি নিজেও বেশ বিরলএর লাভা সাধারণ লাল নয়, বরং রাতের অন্ধকারে নীল রঙে ঝলমল করে, যা দুনিয়ার চোখে এক অনন্য চমক।

কাওয়া ইজেন লেক প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি প্রকৃতির এক ভয়ংকর দিককেও সামনে নিয়ে আসে। যেখানে সৌন্দর্য এবং বিপদ একসঙ্গে বিদ্যমান। তাই এই লেকের কাছে যেতে হলেও নিরাপত্তা বিধি মেনে চলা অত্যন্ত জরুরি।


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পরকীয়ায় জড়িয়ে পড়ার জন্য দায়ী আপনি নিজেই
পরকীয়া বর্তমানে দাম্পত্য সম্পর্কের অন্যতম আলোচিত সমস্যা। অনেক ক্ষেত্রে সুখী দাম্পত্যেও তৃতীয় ব্যক্তির উপস্থিতি সম্পর্কের মধ্যে সংকট তৈরি করতে পারে। তবে কোনো সম্পর্কে পরকীয়া ঘটলে শুধু একজনকে দায়ী করে বিষয়টির ব্যাখ্যা করা সবসময় সহজ নয়।
পরকীয়ায় জড়িয়ে পড়ার জন্য দায়ী আপনি নিজেই
পৃথিবীর প্রায় সর্বত্র আজ দিন-রাত সমান
আজ ২৩ সেপ্টেম্বর। বছরের অন্যান্য দিনের মতো ২৪ ঘণ্টায় দিন ও রাত মিলেই পূর্ণ হচ্ছে একটি দিন। তবে আজকের দিনটি বিশেষ। কারণ, আজ পৃথিবীর প্রায় সব জায়গায় দিন ও রাতের দৈর্ঘ্য প্রায় সমান। এই বিশেষ জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনাকে বলা হয় ‘ইকুইনক্স’ বা বিষুব।
পৃথিবীর প্রায় সর্বত্র আজ দিন-রাত সমান
যেসব কথা কলিগকে কখনোই বলা উচিত নয়
কর্মক্ষেত্রে দিনের বড় একটি সময় কাটে সহকর্মীদের সঙ্গে। প্রতিদিনের কাজ, আড্ডা কিংবা গল্প করতে করতে অনেক সময় সহকর্মীর সঙ্গে গড়ে ওঠে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক।
যেসব কথা কলিগকে কখনোই বলা উচিত নয়
প্রকৃতির জাদুতে ‘বিশ্বের সবচেয়ে শুকনো মরুভূমি’ হয়ে উঠল ছবির মত সুন্দর
বালির ধূধু প্রান্তর, চারদিকে শুধু শুষ্কতা আর প্রাণহীনতা—এটাই চিলির আতাকামা মরুভূমির পরিচিত চিত্র।
প্রকৃতির জাদুতে ‘বিশ্বের সবচেয়ে শুকনো মরুভূমি’ হয়ে উঠল ছবির মত সুন্দর
বিপন্ন কালো রবিনই নিউজিল্যান্ডের ‘বার্ড অব দ্য ইয়ার
এ মাসে রেকর্ডসংখ্যক নিউজিল্যান্ডবাসী ভোট দিতে অংশ নিয়েছেন। তবে এবার ভোট কোনো জাতীয় নির্বাচনকে ঘিরে নয়, বরং দেশটির ‘বার্ড অব দ্য ইয়ার’ বা বর্ষসেরা পাখি নির্বাচনের জন্য।
বিপন্ন কালো রবিনই নিউজিল্যান্ডের ‘বার্ড অব দ্য ইয়ার
আরও পড়ুন
ইন্দোনেশিয়ার দাবানলে ধোঁয়াশা মালয়েশিয়া, কৃত্রিম বৃষ্টি নামাতে অপারেশন
ইন্দোনেশিয়ার নৌবহরে যুক্ত হলো প্রথম রণতরী
হদিস মিলেছে জাভা সাগরে ২৪৩ আরোহী নিয়ে নিখোঁজ ফেরির
জাভা সাগরে ২৪০ যাত্রী নিয়ে ইন্দোনেশিয়ার জাহাজ নিখোঁজ