images

ফিচার

অ্যাপকে বোকা বানিয়ে যেভাবে ২ বছরে ২৯ লাখ টাকার খাবার খেলেন যুবক!

বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ , ০২:০৬ পিএম

জাপানের নাগোয়া শহরে ৩৮ বছর বয়সী তাকুয়া হিগাশিমোতো নামের এক যুবক দুই বছর ধরে জনপ্রিয় ফুড ডেলিভারি অ্যাপ ‘ডেমায়ে-ক্যান’এর রিফান্ড নীতিমালা ফাঁকি দিয়ে প্রায় ২৯ লাখ টাকার খাবার বিনামূল্যে পান।

তাকুয়া ‘কনট্যাক্টলেস ডেলিভারি’ সুবিধার মাধ্যমে খাবার গ্রহণের পর অ্যাপে অভিযোগ করতেন যে খাবারটি পৌঁছায়নি। কোম্পানির নিয়ম অনুযায়ী খাবার না পাওয়ার অভিযোগে গ্রাহককে টাকা ফেরত দেয়া হয়। এই সুযোগ নিয়েই তিনি প্রায় এক হাজার অর্ডার দিয়ে ২৪ হাজার মার্কিন ডলার মূল্যের খাবার হাতিয়ে নেন।

প্রতারণা আড়াল করতে তিনি ১২৪টি ভুয়া নাম ও অ্যাকাউন্ট ব্যবহার করতেন। প্রতিটি অ্যাকাউন্ট প্রিপেইড কার্ড দিয়ে খুলে কিছুদিন ব্যবহার করে বাতিল করে দিতেন, ফলে তাঁকে শনাক্ত করতে কোম্পানি বা কর্তৃপক্ষ দীর্ঘ সময় ব্যর্থ হয়।

৩০ জুলাই আবারও একই কৌশলে ১০৫ ডলারের খাবার অর্ডার দিয়ে টাকা ফেরত চাওয়ার সময় কোম্পানির সন্দেহ হয়। তদন্তের পর তাকুয়াকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন
ICE-LAND

বরফের প্রায় ৪ হাজার ফুট নিচে জঙ্গলের খোঁজ পেলেন বিজ্ঞানীরা

পুলিশের জিজ্ঞাসাবাদে তাকুয়া স্বীকার করেন, বেকার থাকায় শুরুতে কৌতূহলবশত এ কাজ করলেও পরে এটি তার অভ্যাসে পরিণত হয়। বর্তমানে তার বিরুদ্ধে প্রতারণা ও সাইবার অপরাধ আইনে মামলা চলছে।

এই ঘটনায় জাপানের ফুড ডেলিভারি অ্যাপগুলোর নিরাপত্তা ও গ্রাহক যাচাইকরণের দুর্বলতা নিয়ে বড় প্রশ্ন উঠেছে।

আরটিভি/এসকে