ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

বরফের প্রায় ৪ হাজার ফুট নিচে জঙ্গলের খোঁজ পেলেন বিজ্ঞানীরা

আরটিভি নিউজ

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ১১:৫৩ এএম
ছবি: সংগৃহীত

বিশ্বের বরফের রাজ্য অ্যান্টার্কটিকার প্রায় ৪ হাজার ফুট নিচে হাজার হাজার বছর আগের নদী ও গভীর জঙ্গলের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। ডারহাম বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক কৃত্রিম উপগ্রহ থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে এবং অ্যান্টার্কটিকার একটি বিশেষ এলাকায় গবেষণা চালিয়ে এই চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করেছেন।

গবেষকদের মতে, প্রায় ৩ কোটি ৪০ লক্ষ বছর আগে অ্যান্টার্কটিকার ওই অংশে নদী প্রবাহিত হতো এবং ছিল ঘন বনাঞ্চল। কিন্তু গন্ডোয়ানা ল্যান্ডের ভাঙনের পর এই অঞ্চল ক্রমশ বরফের চাদরে ঢাকা পড়ে। প্রায় ২ কোটি বছর আগে থেকে হিমবাহের বরফ জমতে শুরু করে, যার ফলে নদী ও জঙ্গলের ওপর বরফের স্তর প্রতিনিয়ত পুরু হতে থাকে।

আরও পড়ুন

বর্তমানে বরফের নিচে প্রায় ৩ হাজার ৯০০ ফুট গভীরে সেই প্রাচীন নদী ও জঙ্গলের অবশিষ্টাংশ অক্ষত রয়েছে। বরফের স্থিতিশীলতার কারণে তাদের অস্তিত্বের কোনো চিহ্ন মুছে যায়নি, যা আধুনিক বিজ্ঞানীরা গবেষণার মাধ্যমে আবিষ্কার করতে পেরেছেন।

এই আবিষ্কার অ্যান্টার্কটিকার পূর্ববর্তী পরিবেশ এবং জলবায়ুর ইতিহাস বোঝার ক্ষেত্রে নতুন দিগন্ত খুলে দিয়েছে। বিষয়টি বিশ্বজুড়ে বিজ্ঞান ও গবেষণা ক্ষেত্রের নজর কাড়েছে এবং বিভিন্ন আন্তর্জাতিক পত্রপত্রিকায় ব্যাপক আলোচিত হয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইতিহাসে আজকের এই দিনে
বৃহস্পতিবার (৫ নভেম্বর)  এক নজরে দেখে নেওয়া যাক তেমনই কিছু ঘটনা।
ইতিহাসে আজকের এই দিনে
যে কারণে বিয়ারের স্রোতে ভেসে গিয়েছিল লন্ডনের রাস্তা, প্রাণ হারান ৮ জন
ইতিহাসের পাতায় অদ্ভুত এক শিল্পদুর্ঘটনা ‘লন্ডন বিয়ার ফ্লাড’। ১৮১৪ সালের ১৭ অক্টোবর। হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে লন্ডনের সেন্ট জাইলস এলাকা।
যে কারণে বিয়ারের স্রোতে ভেসে গিয়েছিল লন্ডনের রাস্তা, প্রাণ হারান ৮ জন
ইতিহাসে আজকের এই দিনে
বুধবার (৪ নভেম্বর) এক নজরে দেখে নেওয়া যাক তেমনই কিছু ঘটনা।
ইতিহাসে আজকের এই দিনে
ইতিহাসে আজকের এই দিনে
মঙ্গলবার (৩ নভেম্বর) এক নজরে দেখে নেওয়া যাক তেমনই কিছু ঘটনা।
ইতিহাসে আজকের এই দিনে
প্রয়াত আত্মাদের স্মরণে আজ ‘অল সোলস ডে’
মৃত্যুর পরও প্রিয়জনের স্মৃতি বেঁচে থাকে হৃদয়ে। তাদের সঙ্গে কাটানো মুহূর্ত, ভালোবাসা ও জীবনের নানা গল্প স্মরণ করেই দিন কাটে স্বজনদের।
প্রয়াত আত্মাদের স্মরণে আজ ‘অল সোলস ডে’
আরও পড়ুন
বরফ ঘষলেই কী কমে মুখের পোরস? 
বরফের দেশে ৫০ লাখ টাকার বেতনে চাকরি, থাকা-খাওয়া ও যাতায়াত ফ্রি
বরফের গভীরে মিলল হারিয়ে যাওয়া এক ‘পৃথিবী’!