images

মুক্তমত

একটু দাঁড়ান

রোববার, ১২ এপ্রিল ২০২৬ , ০৩:৫৬ পিএম

একটু দাঁড়ান; প্রিয় মঞ্জুশ্রী দেবী
আপনার নিত্য ব্যস্ততায় হারিয়ে যাওয়া
ভালবাসার গল্পটুকু আর একবার শুনুন।

বসন্ত দিনের নরম বিকেলে
হল ভর্তি মানুষের মাঝে
আমি আপনি দু’জনেই আমন্ত্রিত।

বাসন্তী রাঙ্গা শাড়ীতে অপরূপা আপনি,
সকলের দৃষ্টি যেন আপনাতেই।
বক্তৃতামঞ্চে দাঁড়িয়ে আত্মবিশ্বাসী আপনি
শুনিয়েছিলেন বিদায়ী অতিথির কতক স্মৃতিকথা।

আরও পড়ুন
Web-Image14

নতুন সরকার, নতুন বন্দোবস্ত!

শব্দচয়ন, বাচনভঙ্গি শরীরীভাষায়
অনন্য আপনি, নিজেই নিজের উপমা।

আপনার প্রশস্ত কপালের লালটিপে
অজান্তেই আমি ভালবাসা খুঁজেছিলাম।

এখনও কল্পনায় ভাসে সেই লালটিপ
এখনও আমি প্রেম খুঁজি সেখানেই।

আরটিভি/এসআর