images

আন্তর্জাতিক

ট্রেনের কামরায় বালতি-মগ দিয়ে গোসল, ভিডিও ভাইরাল

বুধবার, ১২ নভেম্বর ২০২৫ , ০৫:০৮ পিএম

উত্তরপ্রদেশের ঝাঁসি স্টেশনে এক যুবকের ট্রেনের কামরায় বালতি-মগ নিয়ে গোসল করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। ভিডিওতে দেখা যায়, মোথ শহরের বাসিন্দা প্রমোদ শ্রীবাস নামের ওই যুবক স্লিপার কোচের মধ্যে বসে বালতি থেকে পানি তুলে মাথায়, গায়ে ঢালছেন এবং শ্যাম্পু দিয়ে গোসল করছেন। 

প্রমোদ ১ নভেম্বর ট্রেনে উঠেছিলেন মোথ থেকে ঝাঁসির পথে। সেখানেই ট্রেনের কামরায় গোসলের ভিডিও রেকর্ড করে ইউটিউবে আপলোড করেন। ভিডিওটি প্রকাশ পাওয়ার পর রেল প্রশাসন, পুলিশ, জিআরপি ও আরপিএফ দ্রুত পদক্ষেপ নিয়ে ওই যুবককে শনাক্ত করে। যুবক স্বীকার করেছেন এই কাজ করেছেন রিল তৈরি করে জনপ্রিয়তা পেতে। 

 

রেল কর্তৃপক্ষের এক্স হ্যান্ডল থেকে জানানো হয়েছে, এই ধরনের অনাকাঙ্ক্ষিত আচরণের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রমোদ তার ভুলের জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন এবং ইউটিউব থেকে ভিডিও মুছে ফেলেছেন।

ভিডিওটি ‘ওকপ্যান্ডেমিক’ নামে একটি এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছিল এবং ইতিমধ্যেই কয়েক লক্ষ মানুষ দেখে ২,৫০০-এরও বেশি লাইক পেয়েছে।

আরও পড়ুন
1e

যে কারণে মার্কিন প্রেসিডেন্ট হতে পারবেন না মামদানি

স্থানীয় রেল ও নিরাপত্তা কর্তৃপক্ষ আরও সতর্ক থাকার কথা বলেছে যাতে ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।

আরটিভি/এসকে