রোববার, ১৬ নভেম্বর ২০২৫ , ০৩:১১ পিএম
বাড়ির দরজা খোলা পেয়ে ঢুকে লুকিয়ে পড়ে একটি চিতাবাঘ। ভারতের নাসিকের মহাত্মা নগর এলাকায় চিতাবাঘের বাড়িতে প্রবেশের ভিডিও সিসিটিভিতে দেখা যায়। যা মুহূর্তেই জনজীবনে আতঙ্ক ছড়িয়ে যায়।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একটি চিতাবাঘ খোলা দরজা পেয়ে বাড়ির ভিতরে ঢুকে পড়ে। বাড়ির অন্যান্য সদস্যেরা চিতাবাঘ দেখে আতঙ্কিত হয়ে ছুটে পালাতে থাকেন। একজন দৌড়ে যেতে গিয়ে হোঁচট খেয়ে গাছের আড়ালে লুকিয়ে বেঁচে যান। কিছুক্ষণ পর বাড়ির ভেতর থেকে ওই বন্যপ্রাণীটি বেরিয়ে এসে খোলা গেট দিয়ে পালিয়ে যায়।
মহারাষ্ট্রের নাসিক শহরের জনবহুল মহাত্মা নগর এলাকাজুড়ে দুটি চিতাবাঘের উৎপাত শুরু হয়েছে। এরমধ্যে একটি এই বাড়িতে ঢুকে পড়ায় বড় ধরনের আতঙ্ক ছড়িয়েছে। এই চিতাবাঘদের কারণে শহরের বিভিন্ন স্থানে কমপক্ষে নয়জন আহত হয়েছে। পালানোর সময় বেশ কয়েকজন বাসিন্দার হাত ও মুখে আঘাত লেগেছে বলে জানা গেছে।
স্থানীয় কর্তৃপক্ষ দ্রুত উদ্ধার ও সুরক্ষা কার্যক্রম শুরু করেছে। বন্যপ্রাণী নিয়ন্ত্রণ ও জননিরাপত্তার জন্য বিশেষ টিম কাজ করছে। বাসিন্দাদের সতর্ক থাকার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। এই ঘটনায় সকলের মধ্যে উদ্বেগ ও ভয় কাজ করছে।
সূত্র: আনন্দবাজার
আরটিভি/এসকে