images

আন্তর্জাতিক / অস্ট্রেলিয়া

হঠাৎ সাংসদের ঘরে ঢুকে পড়ল ষাঁড় ও ঘোড়া, ঘটনা কী

রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫ , ০৪:২৭ পিএম

অস্ট্রেলিয়ার আইনপ্রণেতা অ্যান্ড্রু ম্যাকেকে নৈশভোজের জন্য বাইরে গিয়েছিলেন। ফিরে এসে তিনি যা দেখলেন, তাতে তার চোখ কপালে ওঠার জোগাড়! কেননা তার পোষা কুকুর দুটি নিজেদের বুদ্ধিমত্তায় ঘরের ভেতরের দরজা খুলে দিয়েছে এবং সেই সুযোগে একটি পোষা ষাঁড় ও একটি পোষা ঘোড়া ঢুকে পড়েছে সরাসরি লিভিং রুমে! নর্দান টেরিটরির এই রাজনৈতিক নেতা নিজের পেট ক্যামেরায় ধরা পড়া পুরো ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার পরই ঘটনাটি ভাইরাল হয়।

আরও পড়ুন
BF

হোটেলে পরকীয়া, পোশাকহীন অবস্থায় রাস্তায় দৌড় প্রেমিকের

ভিডিও ফুটেজে দেখা যায়, ম্যাকেকে ও তার বাগদত্তা বাইরে রাতের খাবার খেতে যাওয়ার কিছু পরই কাঁচের একটি দরজা ঠেলে খুলে লিভিং রুম থেকে উঠোনে বেরিয়ে যায় তাদের দুটি পোষা কুকুর।

ম্যাকেকে এএফপিকে বলেন, আমরা ডিনারে যাওয়ার প্রায় ১০ মিনিট পরই বুঝতে পারি, কুকুরগুলো কাঁচের দরজাটা ঠেলে খুলে নিজেরাই বাইরে বেরিয়ে গেছে।

এরপরই শুরু হয় আসল কাণ্ড। ম্যাকেকে বলেন, এর কিছুক্ষণ পর সু নামের স্টিয়ারটি (ষাঁড়) দরজায় গলা চুলকাতে গিয়ে সেটি পুরোপুরি খুলে ফেলে। তখন সে আর ক্রিকেট নামের ঘোড়াটি দুজনেই ভেতরে ঢুকে পড়ে। ষাঁড়টি ধীরে পা ফেলে বাড়ির ভেতরে ঢোকে। তার পেছনেই আসে ঘোড়াটি এবং ঢুকেই কৌতূহল নিয়ে সোফা শুঁকতে শুরু করে।

ম্যাকেকে ও তার বাগদত্তা পেট ক্যামেরার স্ক্রিনে হঠাৎ একটি গরুর মাথা ঢুকে পড়তে দেখে সঙ্গে সঙ্গেই দৌড়ে বাড়ি ফেরেন।

আইনপ্রণেতা জানান, পরবর্তী প্রায় দেড় ঘণ্টা ধরে এই দুই বিশাল প্রাণী পালা করে ঘরের ভেতরে দৌড়াদৌড়ি ও খেলাধুলা করে, আর আলমারি থেকে জিনিসপত্র ফেলে দেয়। এই সময়ে তাদের তাণ্ডবে ঘরের অবস্থা হয় লণ্ডভণ্ড।

ম্যাকেকে আরও বলেন, মাছের ট্যাংকের পানি পান করা হয়েছে, আর আগে সেখানে কতগুলো মাছ ছিল জানি না—তবে ধরে নিচ্ছি সবগুলো এখনো বেঁচে আছে। তবে তিনি নিশ্চিত করেন যে, ট্যাংকের পানির স্তর বেশ খানিকটা কমে গেছে।

আরটিভি/এআর