হোটেলে পরকীয়া, পোশাকহীন অবস্থায় রাস্তায় দৌড় প্রেমিকের

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ , ০৯:৫৩ পিএম


হোটেলে পরকীয়া, পোশাকহীন অবস্থায় রাস্তায় দৌড় প্রেমিকের
ছবি: সংগৃহীত

উত্তরপ্রদেশের হাপুরে একটি হোটেলে পরকীয়া সন্দেহকে কেন্দ্র করে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। স্ত্রীর সঙ্গে অন্য এক যুবকের সম্পর্কের অভিযোগ পেয়ে হোটেলে গিয়ে হাতেনাতে ধরেন এক ব্যক্তি। ঘটনার জেরে ওই যুবক পোশাকহীন অবস্থায় হোটেল থেকে বেরিয়ে রাস্তায় দৌড়াতে বাধ্য হন।

বিজ্ঞাপন

জানা গেছে, দীর্ঘদিন ধরে স্ত্রীর আচরণে সন্দেহ করছিলেন ওই ব্যক্তি। পরে তিনি খবর পান, তাঁর স্ত্রী এক যুবকের সঙ্গে একটি হোটেলের ঘরে রয়েছেন। খবর পেয়েই তিনি হোটেলে গিয়ে কর্মীদের সহায়তায় সংশ্লিষ্ট ঘরটি খুলে দেন।

ঘরে ঢুকে স্বামী দেখতে পান, স্ত্রী ও ওই যুবক অন্তরঙ্গ অবস্থায় রয়েছেন। পরিস্থিতি বুঝে মহিলা দ্রুত বাথরুমে ঢুকে পড়েন। এদিকে স্বামী যুবককে ধরে মারধর শুরু করেন। মার খাওয়ার ভয়ে কোনওরকম পোশাক পরার সুযোগ না পেয়েই যুবক নিজেকে ছাড়িয়ে হোটেলের করিডর পেরিয়ে বাইরে বেরিয়ে পড়েন।

বিজ্ঞাপন

সম্পূর্ণ পোশাকহীন অবস্থায় রাস্তায় দৌড়াতে দেখে হতবাক হয়ে যান পথচলতি মানুষ। পরে তিনি পাশের একটি ফাঁকা জমিতে গিয়ে আত্মগোপন করেন বলে জানা গেছে।

আরও পড়ুন

ঘটনার পর ওই মহিলা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। তার অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যুবক তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন এবং ব্যক্তিগত ছবি তুলে রাখেন। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission