সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫ , ০১:০৭ পিএম
গুজরাটের এক দম্পতির অদ্ভুত বিবাহবিচ্ছেদ দেশের আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ২০০২ সালে বিবাহিত এই দম্পতির মধ্যে স্বাভাবিক ঝগড়া চলতে পারে, কিন্তু পেঁয়াজ ও রসুনকে কেন্দ্র করে দ্বন্দ্ব গম্ভীর পর্যায়ে পৌঁছায়।
স্বামী পরিবারের রান্নায় পেঁয়াজ-রসুন ব্যবহারে অভ্যস্ত থাকলেও স্ত্রী পারিবারিক সংস্কৃতির কারণে এগুলো থেকে শতহস্ত দূরে থাকতেন। রান্নার ভিন্নতা এবং পেঁয়াজ-রসুন খাওয়ার বিষয়টি নিয়েই প্রথম থেকেই সমস্যা শুরু হয়। প্রথমদিকে শাশুড়ির সহযোগিতায় বিষয় কিছুটা মিটলেও, সময়ের সাথে সাথে তা বৃদ্ধি পায় এবং অবশেষে অশান্তির মাত্রা বেড়ে বিবাহবিচ্ছেদের পথে নিয়ে যায়।
স্বামী পারিবারিক আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেন, যেখানে স্ত্রীও কোনো আপত্তি জানাননি। বিষয়টি গুজরাট হাইকোর্ট পর্যন্ত গিয়ে আদালতের সম্মতি পায়।
২২ বছর একসঙ্গে থাকার পর, পেঁয়াজ ও রসুন খাওয়ার মত ছোটখাট পার্থক্যই শেষ পর্যন্ত তাদের সম্পর্কের ফাটল তৈরি করল, যা দাম্পত্য জীবনের জন্য দুঃখজনক এক অধ্যায়।
এটি একবার ভাবার বিষয় যে, ছোটখাট পার্থক্যের কারণে কত বড় ক্ষতি হতে পারে। সম্পর্ক রক্ষা ও বোঝাপড়ার জন্য সময়মত সমঝোতা কতটা জরুরি।
আরটিভি/এসকে