images

আন্তর্জাতিক

মেয়ের জন্মদিনে ১ লাখ ৬১ হাজার ৯২৯ ডলারের লটারি জিতলেন মার্কিন নারী

শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫ , ০৫:১১ পিএম

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যে মেয়ের জন্মদিনে লটারি জিতে স্মরণীয় এক দিন উপহার পেয়েছেন এক নারী। নর্থ ক্যারোলিনার ডেন্টন শহরের বাসিন্দা লিন্ডা রজার্স শনিবার ১ লাখ ৬১ হাজার ৯২৯ ডলারের লটারি পুরস্কার জেতেন।

স্থানীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, মেয়ের জন্মদিন উপলক্ষে ইস্ট সালিসবুরি স্ট্রিটে অবস্থিত একটি মোবাইল মার্ট থেকে মাত্র দুই ডলারের ‘দ্য ক্যাশ ফাস্ট প্লে’ লটারির একটি টিকিট কেনেন লিন্ডা রজার্স। ভাগ্যক্রমে সেই টিকিট থেকেই বড় অঙ্কের এই পুরস্কার জিতে নেন তিনি।

স্টেট এডুকেশন লটারির কর্মকর্তাদের কাছে দেওয়া এক বিবৃতিতে লিন্ডা রজার্স বলেন, মেয়ের জন্মদিনে এমন জয় দিনটিকে আরও আনন্দঘন করে তুলেছে। তিনি দীর্ঘদিন ধরেই এমন একটি জয়ের আশায় ছিলেন বলে জানান।

আরও পড়ুন
14

ভয়াবহ তুষারপাতে জাপানে অর্ধ-শতাধিক গাড়ির মধ্যে সংঘর্ষ, নিহত ১

পুরস্কারের অর্থ দিয়ে একটি নতুন গাড়ি কেনা এবং পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করার পরিকল্পনার কথাও জানান তিনি। তবে পুরো ঘটনাটি এখনও তার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে বলে উল্লেখ করেন লিন্ডা রজার্স।

সূত্র: সামা টিভি

আরটিভি/এসকে