images

আন্তর্জাতিক

শীতে সাপ পাশে নিয়ে আগুন পোহানোর ভিডিও ভাইরাল

বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬ , ০১:৪৬ পিএম

শীত নিবারণের জন্য আগুন পোহাতে গিয়ে বিশ্বের অন্যতম বিষাক্ত সাপ গোখরোর পাশেই বসে গল্প করতে দেখা গেছে এক যুবককে। ভয়ংকর এই দৃশ্যের ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একটি ফাঁকা জায়গায় বসে আগুন পোহাচ্ছেন এক যুবক। তার গায়ে শীতের পোশাক। ঠিক পাশেই ফণা তুলে বসে আছে একটি গোখরো সাপ। পুরো সময়জুড়ে সাপটি ফণা তোলা অবস্থায় ফোঁস ফোঁস শব্দ করছিল।

ভয়াবহ বিষয় হলো, গোখরো সাপের বিষে থাকে শক্তিশালী নিউরোটক্সিন, যা মানুষের স্নায়ুতন্ত্র অচল করে দিতে পারে। এর কামড়ে মুহূর্তেই হৃদস্পন্দন বন্ধ হয়ে যেতে পারে এবং শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যুও হতে পারে। এমন মারাত্মক ঝুঁকির কথা জেনেও যুবকটি সাপটির দিকে তাকিয়ে নির্বিঘ্নে কথা বলতে থাকেন।

ভিডিওতে তাকে সাপটির উদ্দেশে বলতে শোনা যায়, তোর কোনো অসুবিধা হচ্ছে না তো? ভালো করে আগুন পোহা।

এই দৃশ্য দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বেগ প্রকাশ করেছেন নেটিজেনরা। অনেকেই এটিকে চরম দায়িত্বজ্ঞানহীনতা বলে মন্তব্য করেছেন। অনেকে আবার প্রশ্ন তুলেছেন, কীভাবে এমন ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে একজন মানুষ এতটা নির্ভীক থাকতে পারেন।

আরও পড়ুন
01

তাইওয়ানে মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

বিশেষজ্ঞরা বলছেন, বন্যপ্রাণীর সঙ্গে এমন আচরণ শুধু নিজের জীবনকেই ঝুঁকির মধ্যে ফেলে না, বরং অন্যদের জন্যও বিপজ্জনক বার্তা ছড়িয়ে দেয়।

আরটিভি/এসকে