ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

তাইওয়ানে মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ১১:৪২ এএম
তাইওয়ানে মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত। ছবি: সংগৃহীত

তাইওয়ানের পূর্ব উপকূলে নিয়মিত প্রশিক্ষণ মিশনের সময় মার্কিন নির্মিত একটি চতুর্থ প্রজন্মের এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে।

বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটে।

প্রতিবেদনে আরও বলা হয়, যুদ্ধবিমানটি বিধ্বস্তের পরই শুরু করা হয় উদ্ধার অভিযান। সেন্ট্রাল নিউজ এজেন্সি অনুযায়ী, তাইওয়ানের বহরের এফ-১৬ যুদ্ধবিমানটি বিধ্বস্তের পর পাইলটের খোঁজে অনুসন্ধান চালানো হয়।

দেশটির বিমান বাহিনী জানিয়েছে, এফ-১৬ যুদ্ধবিমানটি একটি নিয়মিত প্রশিক্ষণ মিশনে ছিল এবং ক্যাপ্টেন সিন নামের পাইলট হুয়ালিয়েন কাউন্টিতে যুদ্ধবিমানটি আছড়ে পরার আগে নিরাপদে বেরিয়ে এসেছেন বলে ধারণা করা হচ্ছে।

মন্ত্রিসভার মুখপাত্র মিশেল লি এক বিবৃতিতে বলেছেন, প্রধানমন্ত্রী চো জং-তাই তাইওয়ানের উপকূলরক্ষী এবং কাছাকাছি মাছ ধরার জাহাজগুলোকে অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টায় সহায়তা করার আহ্বান জানিয়েছেন।

তাইওয়ানের সঙ্গে চীনের বৈরিতার কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে রয়েছে তাদের ঘনিষ্ঠ মিত্রতা। সম্প্রতি ৬৬টি মার্কিন ইফ-১৬ভি অর্ডার করেছে যা তাইওয়ানের পুরোনো এফ-১৬ এ/বি জেটের আপগ্রেড সংস্করণ। ২০২৩ সালে ১৪১টি পুরোনো এফ-১৬এসকে, ভি স্ট্যান্ডার্ডে আপগ্রেড করার কাজ শুরু হয়।

আরও পড়ুন

বিমানগুলো ২০২৬ সালে সরবরাহ করার কথা ছিল কিন্তু তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী ওয়েলিংটন কু সম্প্রতি বলেছেন যে এটি বেশ চ্যালেঞ্জিং। তাইওয়ানের সামরিক বাহিনী চীনের চাপের মধ্যে রয়েছে। চীন বরাবরই দাবি করে আসছে দ্বীপটি তার ভূখণ্ডের অংশ এবং এটিকে সংযুক্ত করার জন্য শক্তি প্রয়োগের হুমকিও দিয়েছে বেইজিং। এরই অংশ হিসেবে চীন সাম্প্রতিক বছরগুলোতে দ্বীপের চারপাশে যুদ্ধবিমান এবং যুদ্ধজাহাজের উপস্থিতি বাড়িয়েছে।

আরটিভি/কেআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জাতিসংঘকে ‘অকার্যকর সংস্থা’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট
জাতিসংঘের তীব্র সমালোচনা করে সংস্থাটিকে ‘অকার্যকর’ বলে মন্তব্য করেছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলে।
জাতিসংঘকে ‘অকার্যকর সংস্থা’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট
জাতিসংঘের কাছে পরিত্যক্ত স্যুটকেস ঘিরে বোমা আতঙ্ক
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের অদূরে একটি পরিত্যক্ত স্যুটকেস পড়ে থাকতে দেখে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জাতিসংঘের কাছে পরিত্যক্ত স্যুটকেস ঘিরে বোমা আতঙ্ক
রাস্তার মাঝখানে বাঘের ঘুম, আটকে রইল পর্যটকদের গাড়ি
ভারতের রণথম্বোর জাতীয় উদ্যানের একটি কাদাময় সড়কে হঠাৎ তৈরি হলো যানজট। অন্য কোনো যানবাহন বা দুর্ঘটনা নয়, বরং বনের রাজা বাঘ নিশ্চিন্তে দুপুরের ঘুম দেওয়ায় যানজট সৃষ্টি হয়। রাজস্থানের বিখ্যাত এ অভয়ারণ্যে সাফারিতে বেরিয়ে পর্যটকরা এমনই এক অভাবনীয় মুহূর্তের সাক্ষী হয়েছেন। যার ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। এলেনা নামে এক বিদেশি পর্যটক তার ইনস্টাগ্রামে ভিডিওটি পোস্ট করার পর থেকেই তা ভাইরাল হয়।  ভিডিওটিতে দেখা যায়, ধুলোবালি ঘেরা সাফারির আঁকাবাঁকা রাস্তার ঠিক মাঝখানে আয়েশ করে ঘুমাচ্ছে একটি বিশালদেহী বাঘ। আর তাকে না জাগিয়ে বা বিরক্ত না করে পথের ওপর সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে প্রায় ৩০টি পর্যটকবাহী জিপ। বাঘটিকে একটু কাছ থেকে দেখার জন্য পর্যটকদের মধ্যে ফিসফিসানি আর ক্যামেরার ক্লিক ক্লিক শব্দে এক নীরব ব্যস্ততা তৈরি হয়। বেশ কিছু সময় ঘুমিয়ে নেওয়ার পর বাঘটি ধীরে সুস্থে উঠে দাঁড়ায়, সাধারণ গৃহপালিত বিড়ালের মতো শরীর দোলা দিয়ে একটু আলসেমি ভাঙে, এবং উপস্থিত জিপের মানুষগুলোকে সম্পূর্ণ উপেক্ষা করে শান্ত পায়ে বনের গহীনে মিলিয়ে যায়। ভিডিওটির ক্যাপশনে এলেনা রসিকতা করে লিখেছেন, ভারতের চিরচেনা যানজটের অভিজ্ঞতা যদি রাজকীয় হতে হয়, তবে তা এমনই হয়। তার এ পোস্টটিতে প্রায় ছয় লক্ষাধিক ভিউ এবং হাজার হাজার লাইক পড়েছে।  নেটিজেনরাও মন্তব্য বাক্সে মজার সব মন্তব্য ছুঁড়ে দিচ্ছেন। অনেকেই বলছেন, বনের রাজা যে নিজের ইচ্ছামতোই চলবেন; তা আরও একবার প্রমাণ করে দিলেন তিনি। কেউ বা কমেন্ট করেছেন, বাঘটি হয়তো পর্যটকদের মনে করিয়ে দিতে চেয়েছিল যে জঙ্গলটি আসলে কার শাসনে চলে। সূত্র: এনডিটিভি আরটিভি/এসআর  
রাস্তার মাঝখানে বাঘের ঘুম, আটকে রইল পর্যটকদের গাড়ি
ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান
নিষেধাজ্ঞা, চাপ কিংবা সামরিক শক্তি প্রয়োগের মুখে ইরান কখনোই মাথা নত করবে না এবং দেশটিকে আত্মসমর্পণে বাধ্য করা যাবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান।
ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান
মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব নিয়োগ
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত ত্রিপাক্ষিক সামরিক জোটের প্রথম মহাসচিব হিসেবে নিয়োগ পেয়েছেন পাকিস্তানের সামরিক বাহিনীর সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল নোমান মাহমুদ। 
মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব নিয়োগ