images

আন্তর্জাতিক / যুক্তরাষ্ট্র

গ্রিনল্যান্ড দখলের ভুয়া ছবি শেয়ার করে যা বললেন ট্রাম্প

মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ , ০৬:০৮ পিএম

গ্রিনল্যান্ড দখলের হুমকি আরও জোরালো করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভুয়া (মক-আপ) ছবি শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে তিনি গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের পতাকা পুঁতে দিচ্ছেন।

নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প একটি এআই দিয়ে তৈরি ছবি পোস্ট করেন। সেখানে তাকে, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে গ্রিনল্যান্ডে মার্কিন পতাকা স্থাপন করতে দেখা যায়। ছবির পাশে থাকা সাইনবোর্ডে লেখা ছিল: ‘গ্রিনল্যান্ড– যুক্তরাষ্ট্রের অঞ্চল, প্রতিষ্ঠা ২০২৬।

ছবিটি ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

আরও পড়ুন
12

বিশ বছরের তরুণী এখন স্পেনের রাণী!

এদিকে ট্রাম্প দাবি করেছেন, খনিজসমৃদ্ধ ডেনমার্কের অধীনস্থ এই দ্বীপটি দখলের বিষয়ে আর কোনো পিছিয়ে যাওয়ার সুযোগ নেই। এ অবস্থায় ইউরোপের শীর্ষ নেতারা বুধবার (২১ জানুয়ারি) সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠেয় বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকে ট্রাম্পের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করতে প্রস্তুত হচ্ছেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) এক বক্তব্যে ট্রাম্প বলেন, গ্রিনল্যান্ড রক্ষা করার সক্ষমতা ডেনমার্কের নেই। তিনি আরও দাবি করেন, ন্যাটোভুক্ত দেশগুলো তার বক্তব্যের বিরুদ্ধে খুব বেশি প্রতিরোধ দেখাবে না। ইউরোপীয় বাহিনীর উপস্থিতিকে তিনি পূর্ণাঙ্গ সামরিক শক্তি নয়’ বলেও মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, ন্যাটো গত ২০ বছর ধরে ডেনমার্ককে সতর্ক করে আসছে। শুধু রাশিয়া নয়, চীনের দিক থেকেও হুমকি রয়েছে। আমাদের গ্রিনল্যান্ড দরকার। ডেনমার্ক এটি রক্ষা করতে পারবে না।

গ্রিনল্যান্ড ইস্যুতে আলোচনার জন্য ট্রাম্প বুধবার দাভোসে বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছেন। তিনি জানান, ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে তার খুব ভালো ফোনালাপ হয়েছে এবং বিশ্ব অর্থনৈতিক ফোরামের ফাঁকে একাধিক পক্ষের সঙ্গে বৈঠকের বিষয়ে তারা একমত হয়েছেন।

ট্রাম্প বলেন, গ্রিনল্যান্ড জাতীয় ও বৈশ্বিক নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে আর পিছিয়ে যাওয়ার সুযোগ নেই সবাই তা মানে।

একই সঙ্গে তিনি যুক্তরাজ্যের বিরুদ্ধেও তীব্র সমালোচনা করেছেন। ব্রিটেনের চাগোস দ্বীপপুঞ্জ মরিশাসের কাছে হস্তান্তরের পরিকল্পনাকে তিনি চরম বোকামি বলে আখ্যা দেন। ট্রাম্প অভিযোগ করেন, এই সিদ্ধান্তের ফলে ডিয়েগো গার্সিয়ায় অবস্থিত গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক ঘাঁটি ঝুঁকির মুখে পড়বে।

আরটিভি/এমএইচজে/এসআর