images

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে সাবেক ছাত্রীকে ১৩ হাজার অশ্লীল মেসেজ, অতঃপর…

বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬ , ০৫:১৬ পিএম

সাবেক এক ছাত্রীকে যৌন নির্যাতন ও হাজার হাজার আপত্তিকর মেসেজ পাঠানোর অভিযোগে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য নেব্রাস্কার এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

অভিযুক্তের নাম কোডি পেস্টার (২৬)। তিনি পালমাইরা এলাকার একটি স্কুলে ষষ্ঠ শ্রেণির শিক্ষক ছিলেন।

পুলিশ জানিয়েছে, গত সোমবার (২৬ জানুয়ারি) কোডি পেস্টার নিজে থেকে থানায় হাজির হওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়।

অভিযোগ অনুযায়ী, স্থানীয় ক্রীড়া অনুষ্ঠানে পরিচয়ের সূত্র ধরে তিনি এক সাবেক শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন।

পুলিশ জানায়, বর্তমানে ভুক্তভোগীর বয়স ১৮ বছর হলেও, যোগাযোগ শুরুর সময় তিনি ছিলেন ১৭ বছরের কিশোরী। তদন্তে উঠে এসেছে, দুজনের মধ্যে ১৩ হাজারের বেশি টেক্সট বার্তা আদান-প্রদান হয়েছে, যার একটি বড় অংশ ছিল অশ্লীল প্রকৃতির।

এ ছাড়া ২০২৫ সালের জুলাই মাসে অভিযুক্ত শিক্ষক প্রথমবার ওই কিশোরীকে ধর্ষণ করেন বলে অভিযোগ রয়েছে।

পেস্টার পালমাইরা জুনিয়র-সিনিয়র হাই স্কুলে শিক্ষকতার পাশাপাশি মেয়েদের রেসলিং দলের কোচ হিসেবেও দায়িত্ব পালন করতেন। তবে ভুক্তভোগী শিক্ষার্থী কখনো তার সরাসরি ক্লাসের ছাত্রী ছিলেন কি না, তা এখনও নিশ্চিত হয়নি।

আরও পড়ুন
Web-Image

যুক্তরাষ্ট্রে হিমায়িত পুকুরে পড়ে ৩ ভাইয়ের মৃত্যু

নেব্রাস্কা অঙ্গরাজ্যের আইনে কোনো স্কুল কর্মচারী বর্তমান শিক্ষার্থী কিংবা সম্প্রতি শিক্ষার্থী থাকা কারও সঙ্গে যৌন সম্পর্ক বা যোগাযোগে জড়াতে পারেন না।

এ ঘটনায় স্কুল কর্তৃপক্ষ অভিযুক্ত শিক্ষককে চাকরি থেকে বরখাস্ত করেছে। স্কুল জেলার সুপারিনটেনডেন্ট মাইকেল হার্ট অভিভাবকদের পাঠানো এক চিঠিতে বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই তাকে সব ধরনের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সূত্র: ইয়াহু

আরটিভি/এমএইচজে