যুক্তরাষ্ট্রে হিমায়িত পুকুরে পড়ে ৩ ভাইয়ের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬ , ০৬:০০ পিএম


যুক্তরাষ্ট্রে হিমায়িত পুকুরে পড়ে ৩ ভাইয়ের মৃত্যু
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের উত্তর টেক্সাসের বোনহ্যাম শহরে একটি ব্যক্তিমালিকানাধীন পুকুরের বরফ ভেঙে পড়ে হাওয়ার্ড ডস (৬), কালেব ডস (৮) এবং ইজে ডস (৯) নামে তিন সহোদর ভাইয়ের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

গত সোমবার (২৬ জানুয়ারি) এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

শিশুদের মা চেইয়েন হ্যাঙ্গাম্যান জানান, তিনি ছেলেদের উদ্ধার করতে পানির ভেতর নেমে একে একে তাদের তুলে বরফের ওপর রাখার চেষ্টা করেছিলেন। কিন্তু বরফ বারবার ভেঙে পড়ছিল।

বিজ্ঞাপন

তিনি বলেন, ওরা ছিল তিনজন, আর আমি ছিলাম একা। এ কারণেই আমি ওদের বাঁচাতে পারিনি।

হ্যাঙ্গাম্যান আরও জানান, দুর্ঘটনার খবর তিনি প্রথম পান তার মেয়ের কাছ থেকে। মেয়ে দৌড়ে এসে চিৎকার করে জানায় যে ভাইয়েরা পুকুরে পড়ে গেছে। বাড়ি থেকে প্রায় ১০০ ফুট দূরে থাকা ওই পুকুরের পাশে শিশুরা খেলছিল। সবচেয়ে ছোট ছেলে বরফের ওপর আইস স্কেটিং করার চেষ্টা করতে গিয়ে প্রথমে পানিতে পড়ে যায়। এরপর দুই বড় ভাই তাকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

তিনি বলেন, আমি যখন ওদের দেখলাম, তখন ওরা প্রাণপণে বাঁচার চেষ্টা করছিল। পানি ছিল হিমশীতল তাই ঠান্ডায় ওদের শরীর তখনই শকে চলে গিয়েছিল।

উদ্ধারের সময় তিনিও বিপদে পড়েন। পরে এক প্রতিবেশী- যিনি নিহত ছেলেদের স্কুলের ফুটবল কোচ, তার চিৎকার শুনে দৌড়ে এসে ঘোড়ার দড়ি দিয়ে তাকে টেনে পানি থেকে তুলতে সাহায্য করেন।

Untitled-1
বাম দিক থেকে কালেব, হাওয়ার্ড ও ইজে। ছবি: সংগৃহীত

স্থানীয় পুলিশের বিবৃতিতে বলা হয়, জরুরি কর্মী ও এক প্রতিবেশীর সহায়তায় প্রথমে দুই বড় ছেলেকে পানি থেকে তোলা হয় এবং তাদের নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়। পরে ছয় বছর বয়সী ছোট ছেলেটিকে পুকুরে দীর্ঘ অনুসন্ধানের পর উদ্ধার করা হয়।

উল্লেখ্য, গত সপ্তাহজুড়ে যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকায় ভয়াবহ শীতকালীন ঝড় আঘাত হানে। এতে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে এবং হাজার হাজার মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। সূত্র: বিবিসি

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission