images

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় মাঝ আকাশে বিমানের ইঞ্জিনে বিস্ফোরণ

শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬ , ০৫:১৪ পিএম

নাইজেরিয়ায় মাঝ আকাশে একটি যাত্রীবাহী বিমানের ইঞ্জিনে বিস্ফোরণের ঘটনায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। তবে পাইলটের দক্ষতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে। সকল যাত্রী নিরাপদে অবতরণ করেছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ঘটনাটি ঘটে বুধবার স্থানীয় সময় সকাল ৭টা ২৪ মিনিটে। ওই সময় মুরতালা মুহাম্মেদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পোর্ট হারকোর্টের উদ্দেশে ছেড়ে যায় এয়ার পিচ এর একটি বোয়িং ৭৩৭-৭০০ উড়োজাহাজ। উড্ডয়নের কিছুক্ষণ পর, প্রায় ২৭ হাজার ফুট উচ্চতায় থাকা অবস্থায় বিকট শব্দে বিমানের একটি ইঞ্জিনে বিস্ফোরণ ঘটে।

বিমানে চালক ও কেবিন ক্রুসহ মোট ৮০ জন যাত্রী ছিলেন। হঠাৎ বিস্ফোরণের শব্দে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। তবে পাইলট পরিস্থিতি সামাল দিয়ে সকাল ৮টা ৫ মিনিটে প্রতিবেশী দেশ বেনিনের একটি বিমানবন্দরে জরুরি অবতরণে সক্ষম হন।

অবতরণের পর সকল যাত্রীকে নিরাপদে নামিয়ে আনা হয়। প্রাথমিক পরীক্ষায় সংশ্লিষ্ট প্রকৌশলীরা জানান, ইঞ্জিনের কয়েকটি ব্লেড ভেঙে যাওয়ার ফলে ইঞ্জিনের ইনলেট অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং সেখান থেকেই বিস্ফোরণের সূত্রপাত।

আন্তর্জাতিক সংস্থা এভিয়েশন সেফটি নেটওয়ার্ক এর বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন
oil

সাইবেরিয়ায় ৩০ বছরের মধ্যে তেলের বড় খনির সন্ধান পেয়েছে রাশিয়া

তবে কী কারণে ইঞ্জিনের ব্লেড ভেঙেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছে এয়ারলাইন কর্তৃপক্ষ। একই সঙ্গে নাইজেরিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সঙ্গে যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, বিস্ফোরণের প্রকৃত কারণ অনুসন্ধানে দ্রুত তদন্ত শুরু করা হবে।

আরটিভি/এসকে