ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

সাইবেরিয়ায় ৩০ বছরের মধ্যে তেলের বড় খনির সন্ধান পেয়েছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০০ পিএম
ছবি: সংগৃহীত

নিজেদের বৃহত্তম প্রদেশ সাইবেরিয়ার ইয়ামাল উপদ্বীপ এলাকায় বড় একটি জ্বালানি তেলের খনির সন্ধান পেয়েছে রাশিয়া। গত ৩০ বছরের মধ্যে এ অঞ্চলে আবিষ্কৃত খনিগুলোর মধ্যে এটিই সবচেয়ে বড় বলে দাবি করা হয়েছে।

রাশিয়ার রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি গ্যাজপ্রম নেফ্ট শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানায়। প্রতিষ্ঠানটির তথ্যমতে, উপদ্বীপের বরফে ঢাকা আর্কটিক ঘেঁষা এলাকায় দীর্ঘ অনুসন্ধানের পর খনিটির সন্ধান মেলে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নতুন এ খনিতে কমপক্ষে ৫ কোটি ৫০ লাখ টন তেলের মজুত রয়েছে। রাশিয়ার মানদণ্ড অনুযায়ী, যেসব খনিতে ৩ কোটি থেকে ৩০ কোটি টন তেলের মজুত থাকে, সেগুলোকে বড় খনি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

কোম্পানিটি জানায়, প্রায় তিন বছর ধরে টু-ডি ও থ্রি-ডি সিসমিক জরিপ, জিওলজিক্যাল ও হাইড্রোনেমিক পদ্ধতিতে অনুসন্ধান চালানো হয়। এর ফলেই বরফাচ্ছন্ন অঞ্চলে সম্ভাবনাময় এ খনির সন্ধান পাওয়া গেছে।

গ্যাজপ্রম নেফ্টের নির্বাহী বোর্ডের চেয়ারম্যান আলেক্সান্দার দিউকভ রুশ সংবাদমাধ্যম রাশিয়া টুডে-কে বলেন, গত তিন দশকে ইয়ামাল এলাকায় এত বড় খনির সন্ধান পাওয়া যায়নি। তিনি আরও জানান, দক্ষিণ সাইবেরিয়ায় আরও অজানা তেল ও গ্যাসক্ষেত্র থাকতে পারে বলে তাদের ধারণা। সে কারণে এ অঞ্চলে অনুসন্ধান কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও পড়ুন

প্রায় ১ কোটি ৭০ লাখ বর্গকিলোমিটার আয়তনের রাশিয়ায় স্থলভাগ ও সাগরে একাধিক তেলক্ষেত্র রয়েছে। নতুন এই আবিষ্কার দেশটির জ্বালানি খাতে আরও গতি যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সূত্র : আরটি

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাসে জোরে গান বাজালে যে দেশে দিতে হবে ৫০০ ডলার জরিমানা
সিঙ্গাপুরে গণপরিবহনে উচ্চশব্দে গান বা অডিও বাজানো, সিটে পা তুলে বসাসহ বিভিন্ন আচরণের জন্য যাত্রীদের সর্বোচ্চ ৫০০ সিঙ্গাপুর ডলার জরিমানা করা হতে পারে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪৩ হাজার টাকা। বাসে খাবার ও পানীয় গ্রহণ এবং ময়লা ফেলার ক্ষেত্রেও প্রযোজ্য হবে জরিমানা।
বাসে জোরে গান বাজালে যে দেশে দিতে হবে ৫০০ ডলার জরিমানা
পড়াশোনার পাশাপাশি কাজ, ইউরোপের যে ১০ দেশে আয় বেশি
উচ্চশিক্ষার জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে ইউরোপের বিভিন্ন দেশ বেশ জনপ্রিয়। পড়াশোনার পাশাপাশি নির্দিষ্ট শর্তে এসব দেশে খণ্ডকালীন কাজের সুযোগও রয়েছে। তবে দেশভেদে কাজের অনুমতি, সাপ্তাহিক কর্মঘণ্টা ও মজুরির হার ভিন্ন।
পড়াশোনার পাশাপাশি কাজ, ইউরোপের যে ১০ দেশে আয় বেশি
বিশ্ববাজারে আবারও কমলো জ্বালানি তেলের দাম
ইরান কূটনৈতিক সমাধানের জন্য প্রস্তুত থাকার ইঙ্গিত দেওয়ার পর আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) আগের দিন প্রায় ৪ শতাংশ দাম বাড়ার পর ফের নিম্নমুখী হয়েছে অপরিশোধিত তেলের দর।
বিশ্ববাজারে আবারও কমলো জ্বালানি তেলের দাম
যুক্তরাষ্ট্রে শি জিনপিং, ট্রাম্পের নজিরবিহীন আয়োজন
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফরে স্বাগত জানাতে নজিরবিহীন আয়োজন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্রে শি জিনপিং, ট্রাম্পের নজিরবিহীন আয়োজন
কিশোর যাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, ভারতীয় বংশোদ্ভূত উবারচালক গ্রেপ্তার
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান হোসেতে ১৪ বছর বয়সী এক কিশোর যাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে ভারতীয় বংশোদ্ভূত এক উবারচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
কিশোর যাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, ভারতীয় বংশোদ্ভূত উবারচালক গ্রেপ্তার
আরও পড়ুন
আবারও সচল ‘বিশ্বযুদ্ধ ডেকে আনা’ সেই খনি
সোনার খনি ধসে শতাধিক প্রাণহানি
জালালাবাদ ও পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির পরিচালনা পর্ষদে নতুন পরিচালক
বিরল খনিজের খোঁজে ইরান যাচ্ছেন চীনের বিজ্ঞানীরা