images

আন্তর্জাতিক / ধর্ম / এশিয়া

মালদ্বীপে রোজা শুরুর তারিখ ঘোষণা

মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ , ১০:৫৪ পিএম

পবিত্র মাহে রমজান শুরুর তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে মালদ্বীপ। প্রতি বছরের ধারাবাহিকতা বজায় রেখে এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকেই দেশটিতে পবিত্র সিয়াম সাধনা শুরু হবে। 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মালদ্বীপের ধর্ম মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। পর্যটন নির্ভর এই দেশটিতে রমজানের শুরুকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং রাষ্ট্রীয়ভাবে বিশেষ প্রস্তুতি লক্ষ্য করা গেছে।

আরও পড়ুন
17

সৌদি আরবে রোজা কবে শুরু, জানা গেল

মালদ্বীপের ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, নির্ভরযোগ্য জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী আজ সূর্যাস্তের সময় মালদ্বীপসহ বিশ্বের বেশ কিছু ইসলামিক দেশের দিগন্তে নতুন চাঁদ দৃশ্যমান ছিল। যদিও মালদ্বীপের ভৌগোলিক অবস্থানের কারণে সরাসরি খালি চোখে চাঁদ দেখা প্রায় অসম্ভব, তবুও বিশ্বের অন্যান্য নির্ভরযোগ্য সূত্র থেকে চাঁদ দেখার তথ্য পাওয়ার পর এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 

রমজান উপলক্ষে মালদ্বীপের রাজধানী মালেসহ বিভিন্ন জনবহুল দ্বীপের মসজিদগুলো ইতিমধ্যে ইবাদতের জন্য পুরোপুরি প্রস্তুত করা হয়েছে। স্থানীয় বাজারগুলোতে রমজানের প্রয়োজনীয় পণ্য ও ইফতার সামগ্রীর সরবরাহ বৃদ্ধি পেয়েছে এবং ধর্মপ্রাণ মুসল্লিরা তারাবিহ নামাজের জন্য মানসিক প্রস্তুতি সম্পন্ন করেছেন। 

আরটিভি/এআর